Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

রাতের অন্ধকারে গুদাম ঘরে আগুন! প্রায় কোটি টাকা ক্ষতি

শান্তিপুর, এনবিটিভিঃ রবিবার রাতে কাপরডের গুদামে ভয়াবহ আগুন, আগুনে ভস্মীভূত গোটা গুদামঘর। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় দমকলের তিনটি ইঞ্জিন এর সাহায্যে আগুন নিয়ন্ত্রণে। প্রায় এক কোটি টাকা ক্ষতির আশঙ্কা। নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া বেলেমাঠ এলাকার ঘটনা। জানা যায় ফুলিয়া বেলেমাঠ এলাকার বাসিন্দা পলাশ দেব। পেশায় কাপড়ের পাইকারি ব্যবসায়ী। প্রায় কোটি টাকার বেশি কাপুর তার বাড়িতে মজুত থাকে।

এদিন রাতে বাড়ির সকলে অন্য একটি কাজে গিয়েছিলেন। আনুমানিক রাত এগারোটা নাগাদ বাড়ি এসে দেখেন হঠাৎ বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপরে বাড়ির প্রথম গেট টি খুলে পাশে কাপড় রাখা গুদামঘর টি খুলে দেখে পুরো ঘরটি ধোঁয়ায় ভর্তি। এরপরে চিৎকার-চেঁচামেচি করলে স্থানীয়রা ছুটে আসে। তবে আগুন নেভানোর কাজে তারাই হাত লাগায়।

শান্তিপুর থানা এবং দমকলে খবর দিলে, দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে হাজির হয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ঘন্টা দুইয়ের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গুদাম ঘরে রাখা সব কাপড়গুলি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

মালিকের দাবি প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ স্পষ্ট না হলেও পলাশ দেবের দাবি পূজোর ধুনুচি থেকে আগুন লেগে থাকতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories