Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

“চলমান ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে লড়াই করতে দৃঢ় বিকল্পর পথ তৈরি করা উচিত”: মুম্বই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়

এনবিটিভি ডেস্কঃ  মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিন সফরে মহারাষ্ট্রের রাজধানী শহরে উপস্থিত হন। সেখানে তিনি এনসিপি এবং শিবসেনার নেতাদের সাথে সাক্ষাতও করেন। আগামী লোকসভা নির্বাচনের রসায়ন কেমন হতে চলেছে তা আলোচনা হয় বলে জানা যায়। বিশেষ করে তিনি কংগ্রেস প্রবীণ নেতা শারদ পাওয়ারের সঙ্গে দেখাও করেন। মুম্বাই সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত দেখতে পাওয়া যায় ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাতের পরে শারদ পাওয়ার টুইট করে বলেন,আমার মুম্বাইয়ের বাসভবনে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে আমি আনন্দিত। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং আমাদের জনগণের উন্নতি নিশ্চিত করার জন্য সম্মিলিত প্রচেষ্টা এবং প্রতিশ্রুতি জোরদার করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছি

 https://twitter.com/PawarSpeaks/status/1465990146126344200

বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময়, মমতা বন্দ্যোপাধ্যা উল্লেখ করে বলেন যে,বর্তমান কেন্দ্রীয় সরকার ফ্যাসিবাদের মতো আচরণ করছে । এর বিরুদ্ধে লড়াই করার জন্য একটি দৃঢ় বিকল্প পথ তৈরি করা উচিত।

সূত্রের খবর,মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,সমস্ত আঞ্চলিক দল যদি একত্রিত হয় তবে ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করা খুব সহজ হবে।” 

মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় শিবসেনা নেতা সঞ্জয় রাউত এবং আদিত্য ঠাকরের সাথে দেখা করেছেন।

উল্লেখ্য, এদিন সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,চলমান ফ্যাসিবাদের বিরুদ্ধে কেউ লড়াই না করে একটি দৃঢ় বিকল্প পথ তৈরি করা উচিত। শারদ জি হলেন সবচেয়ে সিনিয়র নেতা এবং আমি আমাদের রাজনৈতিক দল নিয়ে আলোচনা করতে এসেছি। শারদজি যা বলেছেন আমি তার সাথে একমত। কোনও ইউপিএ নেই

প্রসঙ্গত, ইউনাইটেড প্রোগ্রেসিভ এলাইন্স (ইউপিএ)অর্থাৎ সংযুক্ত প্রগতিশীল জোট হচ্ছে ভারতের প্রধানত মধ্য বাম রাজনৈতিক দলগুলির একটি জোট । এই জোটের সর্বাপেক্ষা বৃহত্তর শরিক দল হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেস এই জোটের নেতৃত্ব প্রদান করছে

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories