Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

হরিশ্চন্দ্রপুরে আত্মঘাতী ডাক্তারি পড়ুয়া, মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যু নিয়ে দানা বাঁধছে রহস্য

শেখ সাদ্দাম, হরিশ্চন্দ্রপুরঃ ব্যাঙ্গালোরে ডাক্তারি পড়তে যাওয়ার ৮ ঘন্টা আগে নিজের‌ ঘর থেকে উদ্ধার হল তৃতীয় বর্ষের এক মেধাবী ছাত্রের ঝুলন্ত মৃতদেহ।  তবে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মানসিক অবসাদে আত্মহত্যা নাকি মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনো কারণ, তার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ওই মৃত মেডিকেল ছাত্রের নাম মুজাফফর হোসেন (১৯)। বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের পীরগঞ্জ গ্রামে।

মৃতের পরিবার সূত্রে খবর, শনিবারই মালদা থেকে ট্রেনে কলকাতা। তারপর রাতে ট্রেনেই ব্যাঙ্গালোর যাওয়ার কথা ছিল ওই তরুণের। কিন্তু তার আগেই সকালে  ছেলের দেহ উদ্ধারের পর যেন আকাশ থেকে পড়েছে মৃতের পরিবার। মেধাবী ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর মাঝে ছেলের কোনো অবসাদই খুঁজে পাননি মৃতের বাবা।

মেডিকেল ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রহস্যের দানা বাঁধছে। মানসিক অবসাদে মৃত্যু নাকি, এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়না তদন্তের রিপোর্ট আসলেই স্পষ্ট হবে বলে জানায় পুলিশ।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories