Friday, March 6, 2026
32.6 C
Kolkata

৩০ টাকার লটারি কিনে কোটিপতি নদীয়ার রানাঘাটের যুবক

কথায় আছে রাখে আল্লাহ মারে কে?মাত্র ৩০ টাকা বদলে দিল ভাগ্য।৫ হাজার টাকা উপার্জনকারী এক ব্যক্তি রাতারাতি হয়ে গেল কোটিপতি।এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রানাঘাটে।
উল্লেখ্য,নদিয়ার রানাঘাট থানার পায়রাডাঙ্গার উকিলনাড়ার বাসিন্দা জগন্নাথ মণ্ডল। পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী ভিলেজ রিসোর্স পার্সন হিসাবে চাকরি করে মাসে পেতেন মাত্র ৫ হাজার টাকা।সেই টাকাতেই গোটা মাস চালাতে হতো ওই যুবককে।বেশ কষ্টে দিন কাটছিল তার।কিন্তু এদিনের লটারি তার ভাগ্য পরিবর্তন করে দিল।
তার দাবি,যদিও তার লটারি কেনার মতো কোনও বদভ্যাস ছিল না।তবে মাঝে মধ্যে কেউ জোর করলে টিকিট কিনতেন। সেটা মূলত বিক্রেতাকে সাহায্য করার মানসিকতা নিয়েই। বুধবার দুপুরে পায়রাডাঙ্গা গ্রামের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন জগন্নাথ।সেই সময় একটা ছেলে বেশ কয়েকবার জোরাজোরি করতে টিকিট কিনে বসে তিনি।যদিও সেই মুহূর্তে তার কাছে বেশি টাকা ছিল না কিন্তু ওই ছেলেটিকে সাহায্যের হাত বাড়াতেই কিনে নিয়ে ছিল টিকিট।আর তারপর রাতারাতি বদলে যায় তার জীবন।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories