Friday, March 6, 2026
26.7 C
Kolkata

মেয়ের সাথে বচসার পরই ‘রহস্যজনক মৃত্যু’ মায়ের, মেয়েকে জেল হেফাজতে নিয়ে তদন্তে পুলিশ

বাদশা সেখ, এন বি টিভি, হুগলী:
নিজের মেয়ের সাথে বচসার পরই মায়ের রহস্যজনক মৃত্যু! ঘটনার পর বেশ কিছুক্ষন নিখোঁজ মেয়ে। তারপর বাড়ির কাছ থেকেই আটক হল মেয়ে। মায়ের মৃত্যুর কারন জানতে মেয়েকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে চুঁচুড়া থানার পুলিশ।

ঘটনাটি ঘটেছে হুগলী জেলার চুঁচুড়া থানার অন্তর্গত আয়মাডাঙ্গা এলাকায়। মৃতের নাম দোলন ঘোষাল (৬৭)। অভিযুক্ত মেয়ের নাম ইন্দুবালা ঘোষাল। প্রাক্তন স্কুল শিক্ষিকা দোলন তাঁর স্বামী প্রাক্তন কোল ইন্ডিয়ার কর্মী গৌর ঘোষালের সাথে আয়মাডাঙ্গা এলাকায় নিজেদের বাড়িতে থাকেন। তাঁদের একমাত্র মেয়ে বছর ৩৮ এর ইন্দুবালার বিয়ে হয় চন্দননগরে। স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের মামলা চলায় বেশকিছুদিন ধরেই ইন্দুবালা মানসিক অবসাদে ভূগছিলেন। মামলার পর থেকে আয়মাডাঙ্গায় বাবা-মায়ের সাথেই থাকতেন ইন্দুবালা।

ইতিমধ্যে বেশকয়েকবার অস্বাভাবিক আচরন শুরু করেছিলো ইন্দু। বাইরে থেকে ঘুরে যখন গৌর ঘোষাল ঘড়ে ফিরে দেখেন দোতলার মেঝেতে ওনার স্ত্রী দোলন পরে রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে নীচে থাকা ভাড়াটিয়াকে জিজ্ঞাসা করতেই ওই ভাড়াটিয়া জানায় ইন্দুকে বাড়িতে এসেছিলো। আমি প্রচন্ড জোড়ে দরজা বন্ধ করার আওয়াজ পেয়েছি।

তার কিছুক্ষন পরই বাড়ি থেকে ইন্দুকে বেড়িয়ে যেতে দেখেছি। পরে দোলনের কোন সাড়া না পেয়ে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসনকে। পুলিশ এসে দোলনকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। মেয়ে ইন্দুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে চুঁচুড়া থানার পুলিশ। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারন জানাতে রাজি নন পুলিশ ও হাসপাতালের চিকিৎসক।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories