Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

‘ঠাকুর’ লেখা জুতো বিক্রি, বজরং দলের অভিযোগে আটক মুসলিম বিক্রেতা

নিউজ ডেস্ক : ‘ঠাকুর’ লেখা জুতো বিক্রি করার অপরাধে বজরং দলের এক স্থানীয় নেতার অভিযোগে গ্রেফতার এক মুসলিম জুতো বিক্রেতা। ঘটনা উত্তরপ্রদেশের বুলন্দ শহরের গুলোথি বাজারের। সেখানে এক জুতো বিক্রেতা, নাম নাসির হোসেন গতকাল ‘ঠাকুর’ লেখা জুতো বিক্রি করছিল বলে স্থানীয় বজরং দলের এক নেতা থানায় তার বিরুদ্ধে FIR দায়ের করেন। তারপর তাকে বাধ্য হয়েই আটক করে পুলিশ।

তার বিক্রি করা এক রকমের জুতোর নিচে ঠাকুর শব্দটি লেখা ছিল বলে অভিযোগ। থানায় নিয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। নাসির জানিয়েছেন, তিনি এই ব্যাপারে কিছু জানেননা। বজরং দলের নেতাদের সঙ্গে কথোপকথনের সময় তিনি বলেন, “আমার কি অপরাধ, আমি এই জুতোর নির্মাতা?” কিন্তু বজরং দলের এক সদস্য তাকে উত্তেজিত ভাবে জবাব দেন, “না তৈরি করলে কেন বিক্রি করেছিলেন?”

নাসিরের বিক্রি করা জুতো

গুলোথী থানার SHO জানিয়েছেন, আমরা বাধ্য হয়েই তাকে গ্রেফতার করেছি। নাহলে তিনি উপস্থিত উত্তেজিত জনতার রোষের শিকার হতে পারতেন। তবে জিজ্ঞাসাবাদ সম্পন্ন হলে তাকে ছেড়ে দেওয়া হবে। এই জুতোর প্রকৃত নির্মাতা সংস্থার এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। আগ্রা শহরে ঠাকুর সু ম্যানুফ্যাকচারার বলে একটি জুতো নির্মাণকারী সংস্থা আছে। তবে তারা এই জুতো তৈরি করেননি বলে জানিয়েছেন।

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories