Friday, March 6, 2026
24.4 C
Kolkata

কানোয়ার তীর্থযাত্রায় মন্দিরে আটকে পড়া অভুক্ত তীর্থযাত্রীদের খাবার দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত এক মুসলিম যুবক

দেশে ফের করোনা ঊর্ধ্বমুখী।তার মধ্যেই শুরু হয়েছে কানোয়ার তীর্থযাত্রা।তবে করোনা পরিস্থিতিতে কানোয়ার যাত্রার অনুমতি দেওয়ার কটাক্ষের শিকার হয় উত্তরের সরকার। প্রতিদিন করোনার বাড়বারান্তি দেখে কানোয়ার তীর্থযাত্রা স্থগিত করল যোগী সরকার।এর মধ্যেই উত্তরপ্রদেশের একটি মন্দিরে ঢুকে কানোয়ার যাত্রীদের ফল ও জল বিতরণের ‘অপরাধে’ এক মুসলিম যুবককে মারধর করার অভিযোগ উঠল।এমনকি সামাজিক মাধ্যমে তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছে ওই মুসলিম যুবকটি।
উল্লেখ্য, অভুক্ত তীর্থযাত্রীদের খাবার দিতে গিয়ে আক্রান্ত হওয়া ব্যাক্তিটির নাম কাজী ফারহান।আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারাণপুরে।
তাঁর অভিযোগ, মঙ্গলবার রাতে সাহারানপুরের একটি মন্দিরের ভেতরে প্রবেশ করে অভুক্ত, ক্লান্ত কানোয়ার যাত্রীদের ফল ও জল বিতরণ করছিলেন তিনি। এই ‘অপরাধে’ তাঁকে বেশ কয়েকজন অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা মন্দির থেকে টেনে বের করে চেন দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। ফারহান আরও জানান, যারা মারধর করে তাদের হাতে ধারাল অস্ত্র ছিল। এই ঘটনায় ফারহান গুরুতর আহত হন।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories