Saturday, September 5, 2026
28 C
Kolkata

আজ উদ্ধার হল মালদা জেলার নারায়ণপুর থেকে চুরি হওয়া ট্রাক

এনবিটিভি, মালদাঃ মালদা জেলার নারায়ণপুর থেকে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার হল কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা থেকে। শনিবার রাতে মালদার গাজোল টোলপ্লাজা পার হওয়ার পর থেকে গাড়ির মালিক সেই গাড়ির কোনো খবর পাননি। এ নিয়ে ট্রাকের মালিক অমিত মন্ডল মালদা জেলার স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন। এবং রাজ্য ফেড়ারেশন অফ ট্রাক মালিক সংঠনকেও তিনি জানান।

 ওই সংগঠনের পক্ষ থেকে গাড়ি চুরি হয়ে যাওয়া সংক্রান্ত একটি ভয়েস মেসেজ সংগঠনের সকল সদস্যকে জানালে সকলেই তৎপর হয়। এই বার্তা সংগঠনের সদস্য চ্যাংরাবান্ধার আব্দুল সামাদ কাছেও পৌঁছায়। অন্যদিকে চ্যাংরাবান্ধা সকল ট্রাক মালিকদের সেই গাড়ির বিষয়ে সচেতন করে।

 অবশেষে চুরি হওয়া গাড়িটি আজ সকালে চ্যাংরাবান্ধা পেট্রোল পাম্প এলাকার একটি পার্কিং থেকে ধরা পড়ে। এরপর মেখলিগঞ্জ থানার পুলিশকে খবর দিলে পুলিশ পৌঁছায় এবং তিন জনকে আটক করে মেখলিগঞ্জ থানায় পুলিশ। ট্রাকটিও উদ্ধার করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories