Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

পুকুরে গরু স্নান করাতে গিয়ে জলে ডুবে মৃত্যু এক যুবকের

নদীয়া, এনবিটিভিঃ বন্ধুর সাথে স্থানীয় পুকুরে গরু স্নান করাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম লালন শেখ বয়স আনুমানিক আঠাশ বছর। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে নদীয়ার নবদ্বীপ থানার মায়াপুর বামুনপুকুর সাত পুকুর এলাকায়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঐদিন দুপুরে লালন শেখের এক বন্ধু তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পুকুরে গরুকে স্নান করানোর জন্য। তার আগে বন্ধুদের সাথে মদ্যপান করেছিল লালন শেখ বলে অভিযোগ মৃতের পরিবারের সদস্যদের।

এরপর গরুকে স্নান করানোর সময় অসাবধানতাবশত পুকুরের গভীর জলে তলিয়ে যায় ওই যুবক। বিকেলের দিকে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জল থেকে লালন সেখের নিথর দেহ উদ্ধার করে স্থানীয় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

 খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে নবদ্বীপ থানায় নিয়ে আসে। মঙ্গলবার দুপুরে মৃত যুবকের দেহটি ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি সম্পূর্ণ ঘটনাটি তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories