Saturday, September 5, 2026
30 C
Kolkata

৮৯ বছর বয়সে প্রয়াত মালদার প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী

মালদা দক্ষিণের প্রাক্তন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। বুধবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান সমস্যায় ভুগছিলেন বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।আবু হাসেম খান চৌধুরী ছিলেন মালদার পরিচিত রাজনৈতিক মুখ। তিনি একসময় মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন। তারও আগে তিনি কলিয়াচক বিধানসভা কেন্দ্র থেকে বহু বছর বিধায়ক হিসেবে কাজ করেন। এলাকার মানুষের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে তিনি সক্রিয় ভূমিকা নিতেন।তিনি প্রয়াত প্রভাবশালী নেতা গণি খান চৌধুরীর ভাই এবং পরিবারের রাজনৈতিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আবু হাসেম খান চৌধুরী। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। অনেকেই তাঁর অবদান স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারাও তাঁর মৃত্যুর খবর পেয়ে গভীর শোক প্রকাশ করেছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories