Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

ভোটের প্রচারের মাঝে স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত বাম-তৃণমূল দুই শিবির, ঠান্ডা মাথায় সেলিম সামাল দিলেন পরিস্থিতি

বুধবার দুপুরে আলিপুরদুয়ারের শোভাগঞ্জ এলাকায় এক রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সিপিএম প্রার্থী শ্যামল রায়ের মনোনয়ন জমা দেওয়ার উপলক্ষে একটি বড় মিছিল বের হয়। লাল পতাকায় ভরে ওঠে রাস্তা, মিছিল এগোতে থাকে মনোনয়ন কেন্দ্রের দিকে। সেই মিছিলে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও।

মিছিল চলাকালীন হঠাৎ সিপিএম ও তৃণমূল দুই পক্ষের মধ্যে স্লোগান নিয়ে তর্কাতর্কি শুরু হয়। একদিকে ‘জয় বাংলা’ ধ্বনি উঠতে থাকে, অন্যদিকে বাম সমর্থকেরা পাল্টা স্লোগান দেন। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। তবে সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম উত্তপ্ত পরিস্থিতিতে মেজাজ না খুইয়ে ঘটনাটি সামাল দেন। 

পরে তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, তারা ভয় পেয়ে এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। পাশাপাশি তিনি জানান, রাজ্যে পরিবর্তন আনতে হলে বামেদের ফের ক্ষমতায় আসা দরকার। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়, সাধারণ মানুষের পাশে তারাই সবসময় থাকে। তৃণমূলের এই প্রতিশ্রুতির পাল্টা বিরোধিতা করে সিপিএম-এর পক্ষ থেকে বলা হয়, “বিগত ১৫ বছর ধরে রাজ্যে শিল্প নেই, বেকার যুবক-যুবতীরা চাকরি না পেয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। রাজ্যজুড়ে হাজারের উপর সরকারি স্কুল শিক্ষকের অভাবে বন্ধ হতে বসেছে। সরকারি হাসপাতালগুলির পরিকাঠামগত ত্রুটি, ও ডাক্তারের অভাবে রোগী মৃত্যুর ঘটনা বারংবার সামনে উঠে আসছে। আন ইডেড মাদ্রাসাগুলো শিক্ষক নিয়োগ প্রায় বন্ধ হয়ে গিয়েছে। বর্ষাকালে প্রান্তিক এলাকাগুলোর রাস্তাঘাটের বেহাল দশায় সাধারণ মানুষের চলাচল দুর্বিসহ হয়ে উঠেছে। এহেন পরিস্থিতিতে কি করে বর্তমান সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়?”

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories