Saturday, September 5, 2026
28 C
Kolkata

অ্যাসিড হামলার মামলায় স্বামীকে ১৪ বছরের জেল ও জরিমানা দিলো আদালত

স্ত্রীর মুখে অ্যাসিড ছোঁড়ার অপরাধে অভিযুক্ত স্বামী শেখ আব্বাস ১৪ বছরের কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা দিল আদালত। ২০২৪ সালের ২৪ জুন, রাজীবপুর দুর্গাপুর পশ্চিম পাড়ায় নৃশংস ঘটনাটি ঘটে। নিজের বাড়িতেই স্ত্রীকে অ্যাসিডে ঝলসে দেয় আব্বাস। ঘটনার পরদিন গৃহবধূর ভাই পূজালী থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ মামলা রুজু করে এবং তদন্তের দায়িত্ব পান সাব-ইন্সপেক্টর বাদল বসু। তিনি ঘটনার সমস্ত তথ্য ও প্রমাণ জোগাড় করে ১৭ আগস্ট অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। এরপর শুরু হয় কোর্টে ট্রায়াল। সরকারি পক্ষের বিশেষ উকিল অনির্বাণ গুহঠাকুরতার নেতৃত্বে মামলা চলে। সব দিক বিবেচনা করে আলিপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফার্স্ট ট্র্যাক (সপ্তম) আদালত সোমবার রায় ঘোষণা করেন। আদালত জানায়, এমন অপরাধ সমাজে দৃষ্টান্তমূলক শাস্তি প্রাপ্য। আদালতের এই রায়ে গৃহবধূর পরিবার সাময়িক স্বস্তি পেয়েছে বলে জানিয়েছে। এই ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ দুইই ছড়িয়ে পড়েছে। অনেকেই কড়া শাস্তির দাবিতে সোচ্চার হয়েছিলেন।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories