Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

জলপাইগুড়িতে অফিস থেকে ফেরার পথে অ্যাসিড হামলা এক যুবকের ওপর

অফিস থেকে বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলার ঘটনা ঘটল এক যুবকের ওপর। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের কলেজ‌পাড়া এলাকায়।

ঘটনায় গুরুতর জখম হয়েছে‌ন শুভময় চক্রবর্তী নামে ওই যুবক। জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের মোহিতনগর এলাকার বাসিন্দা তিনি। জলপাইগুড়ি জেলা‌শাসকের দপ্তরের কর্মী শুভময় চক্রবর্তী‌র অভিযোগ, সোমবার সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফেরার সময় আচমকাই তাঁর ওপর অ্যাসিড ছুড়ে মারে কয়েকজন দুষ্কৃতী। যদিও তাদের কাউকে‌ই দেখতে পাননি তিনি। ঘটনায় তাঁর পিঠ ও হাতের বিভিন্ন অংশ পুড়ে গেছে। ইতিমধ্যে‌ই বিষয়টি নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্ত‌মূলক শাস্তির দাবি জানান শুভময়। আহত যুবকের শ্বশুর পুলক বকশি বলেন, “জলপাইগুড়ি‌তে এমন ঘটনা আগে কখনও ঘটেনি। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।”

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories