Saturday, September 5, 2026
30 C
Kolkata

আদানিকে ঘিরে বিতর্ক! আদালতের নির্দেশে ইউটিউব-ইনস্টাগ্রাম থেকে ২২০ কনটেন্ট সরানোর নির্দেশ কেন্দ্র সরকারের

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্দেশে বেশ কিছু সাংবাদিক, সংবাদমাধ্যম ও অনলাইন কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি মন্ত্রণালয় থেকে নিউজলন্ড্রি, দ্য ওয়্যার, রবিশ কুমার, ধ্রুভ রাঠী, আকাশ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্য দেশভক্ত’ সহ কয়েকটি নামী মাধ্যমকে কনটেন্ট তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ আসে দিল্লির একটি আদালতের গ্যাগ অর্ডার, যা আদানি এন্টারপ্রাইজ লিমিটেড এর করা মানহানির মামলার ভিত্তিতে দেওয়া হয়েছে। এই নির্দেশ বলা হয়েছে, মোট ১৩৮টি ইউটিউব লিংক ও ৮৩টি ইনস্টাগ্রাম পোস্ট আদালতের নির্দেশ সত্ত্বেও সরানো হয়নি। এর মধ্যে শুধু নিউজলন্ড্রিকেই ৪২টি ভিডিও মুছে ফেলতে বলা হয়েছে। উদাহরণস্বরূপ, কুনাল কামরার একটি সাক্ষাৎকার, যেখানে তিনি সেন্সরশিপ নিয়ে রসিকতা করেন সেটিও তালিকাভুক্ত হয়েছে।অন্যদিকে, একটি সাবস্ক্রিপশন ভিডিওতেও আদানির খবরের স্ক্রিনশট থাকার কারণে সেটি আপত্তিকর হিসেবে চিহ্নিত হয়েছে।

এছাড়া, এনডিটিভি-র প্রাক্তন মালিকদের বিরুদ্ধে মামলার সমাপ্তি, ধরাভি প্রকল্প, ও বিভিন্ন পডকাস্ট, সবই এই তালিকায় নিযুক্ত। এমনকি শরদ পাওয়ার ও অজিত পাওয়ারের সাক্ষাৎকারও বাদ যায়নি, যেখানে তারা ২০১৯ সালে আদানির বাড়িতে বিজেপি সমর্থন নিয়ে বৈঠকের কথা বলেন।
১৬ সেপ্টেম্বরের এই নির্দেশ চিঠিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মাধ্যমগুলো ৩৬ ঘণ্টার মধ্যে পদক্ষেপ না নিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চিঠির কপি গুগল ও মেটা প্ল্যাটফর্মকেও পাঠানোও হয়েছে বলে জানা যায়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories