Saturday, September 5, 2026
28 C
Kolkata

মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, কি লিখলেন চিঠিতে?

বহরমপুর পুরসভার দুই মহিলা কর্মীর উপর অন্যায় আচরণের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস নেতা ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। শিবানী সাহা ও গীতা চৌধুরী নামের দু’ জন চতুর্থ শ্রেণির কর্মীর বেতন দীর্ঘদিন বন্ধ রাখা হয়। অভিযোগ, ২০২৪ লোকসভা নির্বাচনে তারা কংগ্রেসকে সমর্থন করেছেন। এই সন্দেহেই পুরসভা এমন সিদ্ধান্ত নেয়। পরে কলকাতা হাইকোর্ট তাঁদের চাকরি ও বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেও তা মানা হয়নি। উলটে তাঁদের বিরুদ্ধে প্রতিশোধমূলকভাবে মিথ্যা পকসো মামলা করা হয়।রবিবার অধীর চৌধুরী ই-মেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন। সোমবার সেই চিঠি আনুষ্ঠানিকভাবে নবান্নেও জমা দেওয়া হবে। তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছেন, বহরমপুর সফরের সময় দুই কর্মীর চাকরি ও বেতন দ্রুত পুনর্বহাল এবং মিথ্যা মামলা প্রত্যাহারের ব্যবস্থা নিতে। অধীর চৌধুরীর দাবি, আয় বন্ধ থাকায় দুই মহিলা এখন কঠিন আর্থিক সংকটে রয়েছেন।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories