Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

মুসলিমরা স্বাধীনতায় অংশ নিয়েছিল, বিজেপি রাবণের দল বললেন অধীর চৌধুরী, সওয়াল ওয়াকক সম্পত্তি উদ্ধারের পক্ষে

নিউজ ডেস্ক : যতই বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে বাংলার রাজনীতি। পিছিয়ে নেই কোন দল। আজ কলকাতার রামলীলা ময়দানে কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী এক বিশাল জনসভায় বলেন ব্রিটিশবিরোধী আন্দোলনে মুসলিমরা হিন্দুদের মতোই সমান তালে অংশ নিয়েছিল। ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন বরকতুল্লাহ এবং ভগৎ সিংহ। তিনি আরো বলেন, সীমান্ত গান্ধী নামে খ্যাত খান আবদুল গফফর খান তার ৯৫ বছরের জীবনের ৪৫ বছর কারাগারে কাটিয়েছেন। ব্রিটিশরা এ দেশ শাসনের জন্য হিন্দু এবং মুসলমানদের মধ্যে ঘৃণা সরিও সমাজকে বিভক্ত করেছিল। আর আজ বিজেপি সেই ব্রিটিশদের পথেই চলছে। রামের দেশ ভারতে আজ রাবণের রাজত্ব বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন আরএসএস গান্ধীজিকে কে হত্যা করেছিল কারণ তিনি “আল্লাহ ঈশ্বর তেরে নাম” স্লোগান দিয়েছিলেন। বিজেপি হিন্দুদের পার্টি হতে চাইছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, একসময় বাংলায় বিজেপির কোন অস্তিত্ব ছিলনা, এই তৃণমূল কংগ্রেস ১০ বছর বিজেপির সঙ্গে আঁতাত করে কংগ্রেস এবং বামপন্থীদের উপর হামলা করে রাজ্য বিজেপির প্রবেশের পথ সুগম করে দিয়েছে। এটা আগেই জানা ছিল যে এর পরিণাম ভালো হবে না।

ইমাম ভাতার ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেন, কে বলেছিল ইমাম ভাতা দিতে। রাজ্যের মুসলিমরা গরীব হলেও ভিখারী নয়। রাজ্যে থাকা বিপুল পরিমাণ ওয়াকফ সম্পত্তি উদ্ধার করা গেলে সেখান থেকে কয়েক হাজার কোটি টাকা আয় করা যাবে।

এদিনের সভায় কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বামফ্রন্টের সঙ্গে ভবিষ্যতে এক সম্ভাব্য জোটের পক্ষে নিজের সম্মতির ইঙ্গিত দিয়ে রাখলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে তার আসন্ন নির্বাচনে রাজনৈতিক প্রচারাভিযানের মূল বিরোধীপক্ষে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস থাকবে বলেও তিনি বুঝিয়ে দিয়েছেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories