Wednesday, October 21, 2026
24 C
Kolkata

দুটি কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুরে

সুরজিৎ দাস, নদীয়া:গভীর রাতে পরপর দুটি কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর পৌর সভার ২৪ নম্বর ওয়ার্ডের রামনগর চর এলাকায়।

জানা গিয়েছে, দুটি কালীমন্দির থেকে নগদ দেড় লক্ষ টাকা এবং প্রায় লক্ষাধিক টাকার গহনা চুরি গেছে বলে অনুমান মন্দির কর্তৃপক্ষদের। আজ সাতসকালেই মন্দিরে প্রবেশ করতেই চক্ষু চড়কগাছ স্থানীয়দের। জানা যায়,ওই এলাকার একটি প্রাচীন কালীমন্দিরে গতকাল গভীর রাতে গ্রিলের তালা ভেঙে কালি মূর্তির গায়ের থেকে সোনার গহনা সহ প্রণামী বাক্স তে জমে থাকা নগদ টাকা ছাড়াও বেশকিছু রুপার গহনা চুরি হয়ে যায়। যার মূল্য প্রায় লক্ষাধিক টাকা। ঠিক তেমনই 24 নম্বর ওয়ার্ডের একটি গৃহস্থ বাড়ির কালী মন্দিরে একইভাবে চুরির ঘটনা ঘটে। সেখানেও প্রায় কয়েক হাজার টাকার গহনা চুরি গেছে বলে দাবি করছেন ওই গৃহস্থ বাড়ির সদস্যরা।

স্বভাবতই একই রাতে পরপর দুটি কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। যদিও দুটি কালীমন্দিরে চুরির ঘটনার স্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। এছাড়াও তদন্তের স্বার্থে সাধারণ মানুষের সাথে কথা বলে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories