Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ঘটনার ২৪ ঘন্টা পর মহানন্দা নদী থেকে উদ্ধার মহিলার মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

মালদা : নিখোঁজের ২৪ ঘন্টা পর মহানন্দা নদী থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা শহরের বাবুপাড়া ঘাট এলাকায়। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম লাইলি বিবি (৩৫)। বাড়ি ইংরেজবাজার থানার নিমাসরা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে স্নান করতে গিয়ে নিখোঁজ হন ওই মহিলা। এরপর স্পিডবোট নামিয়ে তল্লাশি চালানো হয় মহানন্দা নদীতে, কিন্তু ওই মহিলার দেহ উদ্ধার হয়নি।

মঙ্গলবার সকালে মালদা শহরের বাবু পাড়া এলাকায় মহানন্দা নদীতে মহিলার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর খবর পেয়ে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ শনাক্ত করেন।

ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে স্নান করতে গিয়ে মহানন্দা নদীতে তলিয়ে গিয়েছিলেন ওই মহিলা।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories