Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

জল্পনার অবসানে তৃণমূলে সামিল চন্দননগরের প্রাক্তন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর

নিউজ ডেস্ক : চন্দননগরের পুলিশ কমিশনারের পদ থেকে হুমায়ুন কবীর ইস্তফা দেন ৩১ শে জানুয়ারি। ইস্তফার সময় সুস্পষ্ট কোন কারণ জানাননি তিনি। শুধু বলেছিলেন কিছুদিন পর এই ব্যাপারে সুস্পষ্ট কারণ জানাবেন। জল্পনা উঠেছিল তার তৃণমূল কংগ্রেসে যোগদানের ব্যাপারে। অবশেষে সেই জল্পনার অবসান করে তিনি নাম লেখালেন ঘাসফুল শিবিরে।

আজ কালনার একটি জনসভায় তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ইতিপূর্বে তার স্ত্রী অনিন্দিতা ও তৃণমূল কংগ্রেসে নাম লিখিয়েছেন।

গতমাসে বীরভূম এবং পুরুলিয়ার পুলিশ কমিশনারের বদলির পর বদলির নির্দেশ আসে তথাকথিত শাসকদল ঘনিষ্ঠ হুমায়ুন কবিরেরও। তবে সেই বদলির পূর্বেই নিজের পদ থেকে ইস্তফা দেন তিনি। পরবর্তীতে তার স্থলাভিষিক্ত হন বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা।

একসময় মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত পুলিশ আধিকারিক থাকা হুমায়ুন কাবির পদত্যাগের আগে বেশ কয়েকবার সংখ্যালঘুদের পশ্চাত্পদ অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। আবার সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির জন্য গ্রেপ্তার করেছেন বেশকিছু গেরুয়া উগ্রবাদীদের। আপাতত তৃণমূলে যোগদান এর পর তার স্ত্রী আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories