Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মায়ানমারে বন্ধ বিমানের গতিবিধি নিয়ন্ত্রন ব্যাবস্থা, সমস্যায় কলকাতা

নিউজ টুডে : মায়ানমারের সেনা অভ্যুত্থান ঘটনা প্রায় এক সপ্তাহ হয়ে গেল, কিন্তু সমস্যা এখনো চূড়ান্ত!
সামরিক অভ্যুত্থানের প্রথমদিকে ইয়াঙ্গণ সহ গোটা মায়ানমার থমথমে হয়ে থাকলেও এখন প্রতিবাদে নামছে শিক্ষক, চিকিৎসক সহ সাধারন জনগন। প্রতিবাদ মিছিলে মানুষের পাশাপাশি দেখা যাচ্ছে হাজার হাজার গাড়ি, যার হর্নের আওয়াজে মুখরিত মায়ানমারের রাজপথ। এর পরে! এখন এক উল্টো সমস্যা। সোমবার থেকে মায়ানমার ইটিসি কন্ট্রোলার চালিয়ে যাচ্ছিলেন মাত্র দু’জন, কিন্তু সোমবার সন্ধ্যায় তারাও নিজের পাততাড়ি গুটিয়ে বিদায় নেয়। ফলে বন্ধ হয়ে যায় মায়ানমার ইটিসি(এয়ার ট্রাফিক কন্ট্রোল)।

সোমবার সন্ধ্যায় ইয়াঙ্গণ থেকে নটাম(নোটিশ টু এয়ার্মেন) করে বিশ্বকে জানিয়ে দেয়া হয় ‘এখন বেশ কিছুদিনের জন্য বন্ধ মায়ানমার ইটিসি’। যার জন্য সর্বোচ্চ সমস্যার সম্মুখীন হতে হয়েছে কলকাতাকে। কারণ কলকাতা থেকে যতই পুবের আন্তর্জাতিক উড়ান যায় তার বেশিরভাগই ভারতের আকাশ ছেড়ে মায়ানমারের আকাশে প্রবেশ করে! এমন আটটি রুট আছে, যা মায়ানমারের ইটিসির সঙ্গে সংযোগ স্থাপন করে।

কলকাতা থেকে পুবে যাওয়া আন্তর্জাতিক উড়ান গুলি মায়ানমারের আকাশে প্রবেশ করে কলকাতা ইটিসির সঙ্গে যোগাযোগ স্থগিত করে মায়ানমারি ইটিসির সঙ্গে সংযোগ স্থাপন করে।কিন্তু মায়ানমার ইটিসি বন্ধ হয়ে যাওয়ায় কলকাতার পুবের আন্তর্জাতিক বিমান গুলি রীতিমতো সমস্যার সম্মুখীন। কলকাতা থেকে বিমান গুলি রওনা দেয়ার আগে তাদেরকে বলে দেয়া হচ্ছে যে, “কলকাতার আকাশ ছাড়িয়ে যখন মায়ানমারের আকাশে তারা প্রবেশ করবে তখন তারা যেন চীন বা ভুটানের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা চালিয়ে যায়” এমনটাই জানিয়েছেন কলকাতার এক ইটিসি কর্মকর্তা।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories