Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

বাবরী মসজিদের পর এবার কুতুব মিনার চত্বরে মন্দির নির্মাণ করতে চেয়ে মামলা দিল্লি আদালতে

নিউজ ডেস্ক : বাবরী মসজিদের স্থানে আদালতের স্বীকৃতি সহকারে রাম মন্দির নির্মাণ শুরু হওয়ার পর গেরুয়া বাহিনীর উচ্চাকাঙ্ক্ষা ক্রমশই বেড়ে চলেছে।কখনো তাজমহল কখন ও মথুরার ঈদগাহ মাঠ, কখনো জামে মসজিদ আবার কখনও বাংলার আদিনা মসজিদ।এবার পালা কুতুব মিনারের। দিল্লির মেহরাউলিতে বিশ্বখ্যাত কুতুব মিনার চত্বরে কুউওয়াত উল ইসলাম মসজিদ নির্মাণ কালে নাকি বহু হিন্দু এবং জৈন মন্দির ধ্বংস করেছিলেন কুতুবউদ্দিন আইবক।এমনি দাবি করে সেই তথাকথিত ধ্বংসকৃত মন্দিরগুলির পুনর্নির্মাণের দাবি করে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে দিল্লির একটি আদালতে।তাদের দাবি কুউওয়াত উল ইসলাম মসজিদ নির্মাণ কালে তৎকালীন মুসলিম সুলতান কুতুবউদ্দিন আইবক অন্তত ২৭ টি হিন্দু এবং জৈন মন্দির ধ্বংস করেছিলেন।

দিল্লির সাকেত আদালতে এই মামলাটি দায়ের করা হয়েছে জৈন তীর্থঙ্কর ঋষভনাথ এবং হিন্দু দেবতা বিষ্ণুর তরফ থেকে তাদের পরবর্তী শিষ্য দের দ্বারা।আদালতে এই মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে ২৪ শে ডিসেম্বর।

আদালতে জমা দেয়া আবেদনে বলা হয়েছে কুতুবউদ্দিন আইবক তৎকালীন সময়ে সমস্ত মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেনি, বেশিরভাগ ক্ষেত্রে আংশিকভাবে মন্দিরগুলো ধ্বংস করা হয়েছিল এবং বাকি অংশগুলিকে মসজিদের নির্মাণ কাজে ব্যবহার করা হয়েছিল। প্রমাণ স্বরুপ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দেওয়া কিছু সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে যাতে বলা হয়েছে কুউওয়াত উল ইসলাম মসজিদ নির্মাণে বেশকিছু পুরানো মন্দির ধ্বংস করা হয়েছিল এবং যার কোন কোন অংশ মসজিদ নির্মাণে ব্যবহৃত হয়েছিল।

আবেদনকারীরা আদালতের কাছে কুউওয়াত উল ইসলাম মসজিদ এর মধ্যে তথাকথিত পুরনো মন্দির গুলি পুনরায় নির্মাণের অনুমতি দেওয়ার দাবি করেছে এবং সেখান হিন্দু এবং জৈন রীতি অনুসারে সব ধরনের পূজা পাঠ এবং আনুষ্ঠানিকতার সম্পন্ন করার অনুমতি চেয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories