Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

বাবরির পর গেরুয়া সন্ত্রাসীদের টার্গেটে জৈন মন্দির, ৭ দিন পর ভাঙ্গা হবে মন্দির! তীব্র উত্তেজনা উত্তরপ্রদেশের বাঘপাত জেলায়

সাইফুল্লা লস্কর : প্রায় তিন দশক আগে ভাঙ্গা হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। উদ্দেশ্য ছিল মসজিদ ভেঙে সেখানে মন্দির তৈরি। তিন দশক পরে হলেও গেরুয়া বাহিনীর সেই উদ্দেশ্য সফল হয়েছে এবং মসজিদ ভাঙ্গার পেছনে দোষী সবাই আইনের চোখে বিশেষ কারণে এবং বিশেষ প্রভাবে নির্দোষ প্রমাণিত হয়েছে। এতে তাদের মনোবল বৃদ্ধি পেয়েছে বহুগুণ। তারপর থেকে তারা একের পর এক তাজমহল, দিল্লি জুমা মসজিদ, মথুরার ঈদগাহ মসজিদ, দিল্লির কুতুবমিনার, পশ্চিমবঙ্গের আদিনা মসজিদ সহ বহু ইসলামী স্থাপত্যের ওপর নিজেদের দাবি পেশ করছে। এখনো তেমন একটা সফলতা না পেলেও চেষ্টায় তাদের কোনো খামতি নেই। এবার সেই উগ্রবাদীদের দৃষ্টি গিয়ে পড়ল উত্তরপ্রদেশের বাঘপাত জেলার দিগম্বর জৈন কলেজের মধ্যেকার মন্দিরের ওপর।

দ্য হিন্দু পত্রিকার প্রতিবেদন অনুযায়ী সেখানে আরএসএস এর ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এ বি ভি পি এর সদস্যরা কলেজ কর্তৃপক্ষকে ক্রমাগত হুমকি দিচ্ছে কলেজ অভ্যন্তরের মন্দিরে প্রতিষ্ঠিত জৈনদের ধর্মীয় দেবী মা শ্রুতদেবির মূর্তি সরিয়ে দেওয়ার জন্য। তারা বেশ কয়েকবার বহিরাগত দুষ্কৃতীদের সাহায্যে কলেজে প্রবেশ করে মূর্তি সহ মন্দিরে ভাঙচুর করার প্রচেষ্টা চালিয়েছে। কলেজের অন্যান্য ছাত্র ছাত্রী এবং কর্তৃপক্ষের হস্তক্ষেপে তারা যদি ও সফল হয়নি এ কাজে। এবার তারা ৭ দিন সময় দিয়েছে কলেজ কর্তৃপক্ষকে মূর্তি সরাতে।

  • এবিভিপি এর তরফ থেকে দাবি করা হয়েছে বর্তমান জৈন তীর্থঙ্করের মূর্তির স্থানে পূর্বে হিন্দুদের শিক্ষার দেবী সরস্বতীর মূর্তি বিদ্যমান ছিল। সেটা সরিয়েই নাকি এই মূর্তিটি তৈরি করা হয়েছে। তাই গত বছর থেকেই তাদের লক্ষ্য এই মূর্তিটি সরিয়ে সেখানে সরস্বতীর মূর্তি স্থাপন করে সেখানে হিন্দু মন্দির নির্মাণ করতে হবে। তবে কলেজের তরফ থেকে সেখানে অতীতে সরস্বতীর মূর্তি থাকার কথা সম্পূর্ণ অসত্য, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত বলে জানানো হয়েছে।

কলেজের অধ্যক্ষ বীরেন্দ্র সিং দ্য হিন্দুকে জানিয়েছেন, কিছু বহিরাগতদের সঙ্গে মিলে এই উৎশৃঙ্খল বিপথগামী ছাত্ররা মন্দিরের মূর্তি ভাঙচুর করতে পারে এই আশঙ্কায় আমরা পুলিশে অভিযোগ জানিয়েছি। তবে এখনো পর্যন্ত কোন গ্রেপ্তারের খবর নেই।” উত্তর প্রদেশ পুলিশের তরফ থেকে অবশ্য বলা হয়েছে, কলেজে মধ্যে অবস্থিত ওই মন্দিরটিতে মেরামত চলার সময় এক শ্রেণির ছাত্রছাত্রীদের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে সেখানে মূর্তির রদবদল করা হয়েছে সেজন্যই এ সমস্যার উদ্ভব। পুলিশ দুই পক্ষের সঙ্গে বার বার আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করা হলেও এখনও কোনো অগ্রগতি হয়নি বলে জানা গিয়েছে।

কলেজের যুগ্ম-সচিব ডিকে জৈন বলেছেন কিছুদিন আগে ২৫ থেকে ৩০ জনের একটা বহিরাগতদের দল জোরপূর্বক মন্দিরের মধ্যে প্রবেশ করে মূর্তি ভাংচুরের চেষ্টা চালায়। ঐতিহাসিক অমিত রায় জৈন বলেছেন, এবিভিপির দুষ্কৃতীরা মন্দিরের মধ্যে জুতো পরে প্রবেশ করে মূর্তির উপরে উঠে যায়। জৈন সম্প্রদায়ের মানুষ তাদের মূর্তির এমন অবমাননা দেখে চরমভাবে আহত এবং উত্তেজিত। তবে উগ্রবাদী ছাত্রসংগঠন এবিভিপির তরফ থেকে কলেজ কর্তৃপক্ষকে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়ে বলা হয়েছে এই সময়ের মধ্যে মন্দিরের ওই জৈন মূর্তি সরিয়ে সরস্বতী মূর্তি স্থাপন না করলে তারা নিজেরাই ওই মূর্তি ভেঙে ফেলবে। ঘটনায় ভীত-সন্ত্রস্ত এবং নিরাপত্তার অভাব বোধ করছেন বাঘপাত জেলার জৈন সম্প্রদায়ের মানুষজন

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories