Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

গরুপাচার কান্ডে অভিযুক্ত এনামুলকে ঘিরে সিবিআই তদন্তে জেরবার পুলিশ

এনবিটিভি: বেশ কয়েকদিন ধরেই গরু পাচার কান্ডে জড়িত এনামুলকে নিয়ে প্রশাসনিক মহলের অন্দরে চলছে গুঞ্জন।

মূলত তার জেরেই তদন্তের সুবিধার্তে বৃহস্পতিবার সিবিআই হেফাজত থেকে আসানসোল আদালতে তোলা হয় অভিযুক্তকে।এর আগে গত ১১ ই ডিসেম্বর আসানসোল সিবিআই আদালতে হাজিরা দেওয়ার পর তদন্তের স্বার্থে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।কিন্তু নিজেদের হেফাজতে এনামুলকে না পেয়ে সমস্যায় পড়ে কেন্দ্রীয় সংস্থা।ফলে সিবিআই এর পক্ষ থেকে হাইকোর্টে নিন্ম আদালতের রায়কে চ্যালেঞ্জ জানানো হয়।যেখানে ১৯ শে ডিসেম্বর থেকে ২৪ শে ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷ মূলত সিবিআই হেফাজতের সময় সীমা শেষ হতেই বৃহস্পতিবার এনামূলকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয় ৷ ঘটনাস্থলে, সিবিআই আদালতে তোলার সময় চিত্র সাংবাদিকেরা এনামূলের ছবি তুলতে গেলে তাদের সাথে দূর্ব্যবহারে জড়িয়ে পড়ে ও সজোরে ধাক্কা দেয় এনামূল ৷ যদিও পুলিশ বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি সামাল দেওয়া হয় ৷

Hot this week

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Related Articles

Popular Categories