Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

সংবাদ মাধ্যমের খবরের জের, নতুন করে জীবন ফিরে পেল পরিবারের মৃত দুই সদস্য

এনবিটিভি,নদীয়া: আরও একবার জয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের। আজকাল খবরের শিরোনামে দেখা যায় সংবাদমাধ্যম ও সংবাদকর্মীকে নিগ্রহ করা হচ্ছে তখন সংবাদমাধ্যম ও সংবাদকর্মীরা ওই নিগ্রহের প্রতিবাদ কলম ও ক্যামেরার মধ্যে দিয়ে প্রকাশ করেন। ঠিক তেমনি এবার সেই সংবাদমাধ্যমের এক অনন্য নজির দেখা গেল। সংবাদ মাধ্যমের খবরে জেরে নড়েচড়ে বসল খাদ্য দপ্তর। আর তার জেরে নতুন করে জীবন ফিরে পেল দুই মৃত ব্যক্তি। ঘটনা নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া প্রফুল্ল নগর এলাকার।

শান্তিপুর পঞ্চায়েত সমিতির কার্যালয় ।

জানা গেছে, প্রফুল্ল নগর এলাকার বাসিন্দা কৌশিক সরকার এবং তার মা রঞ্জিতা সরকার। একমাস আগে তারা জানতে পারেনা বেঁচে থাকতেও তাদের রেশন কার্ডে মৃত বলে দেখান হয়েছে। এরপরই তারা নিজেদেরকে জীবিত প্রমাণ করতে একাধিকবার খাদ্য দপ্তর থেকে শুরু করে শান্তিপুর ব্লক উন্নয়ন আধিকারিক সহ মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। কিন্তু লিখিতভাবে প্রশাসনের দরজায় কড়া নাড়লেও কোনও সুরাহা হয়নি।

একদিকে যেমন সরকারী জিনিসপত্র থেকে তারা বঞ্চিত হচ্ছিলেন তেমনি বিভিন্ন কাজের ক্ষেত্রেও প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড তারা জমা দিতে পারছিলেন না। অবশেষে নিরুপায় হয়ে তারা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়। সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হওয়ার পরেই নড়েচড়ে বসে খাদ্য দপ্তর।

সূত্রের খবর, তার কয়েক ঘন্টা পরেই পুনরায় তাদেরকে রেশন কার্ডে জীবিত বলে দেখান হয়। এরপর তারা এই সমস্যা থেকে উদ্ধার হওয়ার পাশাপাশি সংবাদমাধ্যমের এই উদ্যোগকে স্বাভাবিকভাবেই ওই পরিবারের তরফ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। বলাই বাহুল্য, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ফের একবার জয় ও সফলতা হল।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories