Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

এতো তর্জার পরেও বাংলার ঘরে পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মাননা

এনবিটিভি ডেস্কঃ  পদ্মভূষণ ও পদ্মশ্রী উপাধিতে সম্মানিত করা হয় ভারতের সেই সব বিশিষ্ট নাগরিকদের যারা তাদের কাজের মাধ্যমে মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন। সে হতে পারে শিল্প ও সংস্কৃতিক থেকে শুরু করে শিক্ষা ও সামাজিক কাজের মধ্যে দিয়ে।

 প্রত্যেকে বছর ভারত সরকারের পক্ষ থেকে তালিকা বের করা হয় কে বা কারা এই দুটি সম্মানে ভূষিত হয়েছে। প্রতি বছরের মতো এই বছরেও তার অন্যথা হয় নি, এ বছরেও ভারত সরকার দ্বারা প্রকাশ করা হয় সম্মানিত ব্যক্তিদের নাম।

পদ্মভূষণের সেই তালিকায় নাম ছিল বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এর নাম। কিন্তু এই খেতাব তিনি প্রত্যাখ্যান করেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

পদ্মশ্রী পুরস্কার এর তালিকায় নাম ছিল বাংলার প্রবীণ গায়িকা সন্ধ্যা মুখপাধ্যায়ের ও প্রবীণ তবলা শিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায়ের। তারা দুইজনেই এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্রের এই পদক্ষেপে তিনি খুশি নন।”

প্রবীণ গায়িকা সন্ধ্যা মুখপাধ্যায়।

অনেকের বক্তব্য, দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি আজ যে জায়গায় তাতে ‘পদ্মশ্রী’ খেতাব যথেষ্ট নয়। অন্য দিকে প্রবীণ শিল্পীর মত, এই বয়সে তার পক্ষে দিল্লী গিয়ে সম্মান গ্রহণ করা সম্ভব নয়।

পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খানকেও কিন্তু উত্তরপ্রদেশের প্রতিনিধি হিসাবে তাকে খেতাব দেয়ায় কষ্ট পেয়েছেন শিল্পী। তিনি বলেন, “আমি ১৯৭৮ সাল থেকে এই বাংলায় আছি। বাংলাতেই আমার বেড়ে ওঠা, সঙ্গীত চর্চা সবকিছু। আমি বাংলারই লোক। এই সম্মান বাংলারই প্রাপ্য “।

সঙ্গীত শিল্পী উস্তাদ রশিদ খান ।

এছাড়া দীর্ঘদিন বাংলাতে না থেকেও বাংলার প্রতিনিধি হয়ে ‘পদ্মশ্রী’ সম্মান পাচ্ছেন প্রবীন অভিনেতা ভিক্টর ব্যানার্জি।

প্রবীন অভিনেতা ভিক্টর ব্যানার্জি।

এতো বিতর্কের পরও  বাংলা থেকে শিল্প ও বাণিজ্য ক্ষেত্র  থেকে সম্মান পাচ্ছেন, প্রহ্লাদ রাই আগরওয়াল (রূপা সংস্থার চেয়ারম্যান)।

প্রহ্লাদ রাই আগরওয়াল।

এবারও বাংলা থেকে বিজ্ঞান ও কারিগরি থেকে সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় সম্মাননা পাচ্ছেন।

সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ।

অন্যদিকে সাহিত্য ও শিক্ষা থেকে কালীপদ সোরেন পাচ্ছেন কেন্দ্র সরকারের দেওয়া সম্মাননা।

কালীপদ সোরেন।

শিল্পকলা থেকে কাজী সিংহ পাচ্ছেন চলতি বছরের দেশের শেরা সম্মানের মধ্যে একটা।

কাজী সিংহ ।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories