Wednesday, November 4, 2026
26 C
Kolkata

ফের বিতর্কে মহেশ ভাট! সড়ক ২ থেকে মুছে দেওয়া হল অরিজিৎ সিংয়ের গান

ফের প্রশ্নের মুখে মহেশ ভাট। বিতর্কে সড়ক ২। জানা যাচ্ছে, সড়ক ২ থেকে অরিজিৎ-এর গাওয়া গান মুছে দিয়েছেন পরিচালক মহেশ ভাট। ইতিমধ্যেই সড়ক ২-এর গানের অ্যালবাম বের করা হয়েছে। তাতে অরিজিৎ সিংয়ের গাওয়া কোনও গানই নেই। বেজায় চটেছেন গায়কের অনুরাগীরা।

সম্প্রতি সড়ক ২-এর অ্যালবাম প্রকাশ্যে আনা হয়েছে। অ্যালবামে মোট ৮টি গান রয়েছে। তবে তার মধ্যে একটি গানও অরিজিতের গাওয়া নয়। যদিও ঠিক কোন গানটি অরিজিতের গাওয়ার কথা ছিল, তা অবশ্য স্পষ্ট নয়।

একটি সূত্র বলছে, অরিজিতের পরিবর্তে সেই গান জুবিন নটিয়ালকে দিয়ে গাওয়ানো হয়েছে। আরও একটি সূত্র বলছে, সড়ক ২-এ ‘শুকরিয়া’ গানটি অরিজিৎ সিংও জুবিন নটিয়ালের মিলিত কণ্ঠে গাওয়ার কথা ছিল। তবে এখন দেখা যাচ্ছে, সেই গানটি গেয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়। অরিজিতের আর অন্য কোনও গানও অ্যালবামে নেই।অথচ গতবছর ১৪ মার্চে সড়ক২-র গান নিয়ে একটি টুইট করেন পূজা ভাট। সেখান থেকেই সড়ক ২-তে অরিজিতের গান গাওয়ার কথা জানা গিয়েছিল।

Hot this week

কলকাতা পুরভোটের আগে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের একাংশের অনীহা, বিজেপির টিকিট পেতে তৎপর অনেকেই!

কলকাতা পুরসভার আসন্ন নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলির প্রস্তুতি শুরু...

চোরবাগানে ১৯ জনের মৃত্যু ‘ছোট্ট ঘটনা’! অধ্যক্ষের মন্তব্যে তীব্র বিতর্ক, সমালোচনার মুখে রথীন্দ্র বসু

উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯...

‘কৃষ্ণের বাঁশি কোনও কাজের নয়, রামের ধনুকই আসল’, মন্তব্যে বিতর্কে বাগেশ্বর বাবা!

ফের বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা তথা বাগেশ্বর...

ওমান উপকূলে ভারতীয় পণ্যবাহী জাহাজে হামলা, প্রাণ গেল গুজরাটের নাবিকের! উদ্ধার ১৪ জন

মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা নতুন করে বাড়তে...

Topics

Related Articles

Popular Categories