Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

দেবগ্রামের ঘটনার পুনরাবৃত্তি নদিয়ায়! ফের চোর সন্দেহে সংখ্যালঘু যুবককে মারধর

ফের চোর সন্দেহে ট্রেনের মধ্যে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। জখম যুবকের নাম মিঠুন সেখ। নদিয়ার কৃষ্ণনগরে চোর সন্দেহে সারারাত ধরে মিঠুন সেখ নামে ওই যুবকের ওপর চলে নির্যাতন। মিঠুন উত্তর ২৪ পরগনার নৈহাটি এলাকার বাসিন্দা।

অভিযোগ শনিবার ট্রেনে চেপে কৃষ্ণনগর আসছিলেন মিঠুন সেখ। সেই হঠাৎ-ই একদল যুবক তাকে ধরে বেধড়ক মারধর করতে শুরু করে। রক্তাক্ত অবস্থায় নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানা এলাকায় ফাঁকা মাঠের ভিতরে ফেলে যায় তারা। ওই এলাকার কৃষকরা রবিবার সকালে চাষের জমিতে কাজ করতে যাওয়ার সময় মাঠের ভিতরে রক্তাক্ত অবস্থায় মিঠুনকে পড়ে থাকতে দেখে। পুলিশকে খবর দেয় তারা। কোতোয়ালি থানার পুলিশ তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেছে।

মিঠুন সেখের অভিযোগ, সে নৈহাটি থেকে কৃষ্ণনগরে ট্রেনে করে আসছিল। ট্রেনের ভিতর গেটের কাছে দাঁড়িয়ে ছিল। কল্যাণী থেকে ওই যুবককে ট্রেনের ভিতর মারধর করতে করতে কৃষ্ণনগরে নিয়ে আসে। কৃষ্ণনগরে নিয়ে আসার পরেও সারারাত ধরে চলে মারধর।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

সম্প্রতি চলন্ত ট্রেন থেকে টেনে হিঁচড়ে নামিয়ে নৃশংসভাবে মারধর করা হয় নাজিমুদ্দিন সেখ নামে এক যুবককে। মারধরের কারণে মৃত্যু হয় তার। একের পর এক সংখ্যালঘু যুবকদের চোর সন্দেহে ট্রেনের ভিতর মারধরের ঘটনায় ক্রমশ আতঙ্ক বাড়ছে।

সৌজন্যেঃ পুবের কলম

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories