Friday, March 6, 2026
28.9 C
Kolkata

অগ্নিবীর ২০২৫ এর মেধা তালিকয় অস্বচ্ছতা!অগ্নিগর্ভ কলকাতার রাজপথ

এবার ভারতীয় সেনাবাহিনীর নিয়োগে স্পষ্ট দুর্নীতি চোখে পড়ছে। অগ্নিবীর ২০২৫ এর মেধা তালিকা প্রকাশ হওয়া মাত্রই অগ্নিগর্ভ হয়ে উঠলো কলকাতার রাজপথ। গত ২৮ শে জুলাই মেধা তালিকা প্রকাশ পাওয়ার পর সন্তুষ্ট নয় চাকরি প্রার্থীরা। এরপরই ঘটে যত বিপত্তি। মেধাতালিকা দেখে রীতিমতো ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা।

২৯ শে জুলাই থেকে রাজ্যজুড়ে দফায় দফায় বিক্ষোভ করতে থাকে চাকরিপ্রার্থীরা। বহরমপুর শিলিগুড়ি সহ বেশ কিছু রাজ্যে জোরদার আন্দোলন সংগঠিত হয়। মঙ্গলবার কলকাতার রাজপথে পরীক্ষার নতুন মেরিট লিস্ট প্রকাশের দাবিতে আন্দোলন করে চাকরি প্রার্থীরা।

২০২৫ এর অগ্নিবীর পরীক্ষার এক পরীক্ষার্থী, মহঃ মোকাম্মল এনবিটিভিকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমরা জোনাল রেক্রুটমেন্ট অফিসার এর কাছে অগ্নিপির ২০২৫ এর রেজাল্ট জানতে চেয়েছি। যে মেধা তালিকাটা প্রকাশ করা হয়েছে সেখানে শুধুমাত্র নাম এবং পরীক্ষার্থীর রোল নাম্বার উল্লেখ রয়েছে। এর বাইরে আর কিছু নেই। পরীক্ষার্থী জানতেই পারল না সে কত নম্বর পেয়েছে।”

মেধা তালিকায় ‘কাট অফ মার্ক’ এর উল্লেখ না থাকার কারণে বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা। পশ্চিমবঙ্গের জোনাল রিক্রুটমেন্ট অফিসার এই গাফিলতিকে স্বীকার করেছেন। তবে, পরীক্ষার্থীদের তিনি বলেছেন দু’বছর পর থেকে মেধাতালিকায় ‘কাট অফ মার্ক’ এর উল্লেখ থাকবে। পশ্চিমবঙ্গের জোনাল রিক্রুটমেন্ট অফিসারের এমন মন্তব্য রীতিমতো আগুনে ঘি দেওয়ার কাজ করেছে। সকল পরীক্ষার্থীদের পক্ষ থেকে মহঃ মোকাম্মল জানিয়েছেন ভবিষ্যতে তারা আইনানুগ ব্যবস্থা নিতে চলেছেন।

Hot this week

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Topics

উত্তরাখণ্ডে নাবালিকাকে জোর করে ‘জয় শ্রী রাম’ বলানোর অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত!

উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় একটি ভিডিও প্রকাশ্যে আসতেই...

Related Articles

Popular Categories