Saturday, September 5, 2026
28 C
Kolkata

আগ্রায় মুসলিম ট্যাক্সিচালককে হেনস্তার অভিযোগ, অভিযুক্ত বিজেপি সমর্থক গ্রেফতার

উত্তরপ্রদেশের আগ্রায় এক মুসলিম ট্যাক্সি চালককে হেনস্তা ও মারধরের অভিযোগে রোহিত ঠাকুর নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে,অভিযুক্ত নিজেকে বিজেপির সমর্থক বলে দাবি করে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাটির সূত্রপাত, তাজমহলের মেট্রো পার্কিংয়ের কাছে। দীর্ঘ প্রায় চল্লিশ বছর ধরে ট্যাক্সি চালানো রাহিশ খান জানান, যাত্রী নামিয়ে ফেরার সময় দুই ব্যক্তি তার পথ আটকে ‘জয় শ্রীরাম’ বলার দাবি জানায়। রাহিশ এই অনুরোধ মানতে অস্বীকার করলে তাদের মধ্যে একজন বলপূর্বক তাকে স্লোগান দিতে বাধ্য করতে থাকে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও দেখা যায়, ওই ব্যক্তি বারবার রাহিশকে একই কথা বলছেন।

রাহিশ পরে পুলিশকে জানান, প্রতিবাদ করতেই তাকে মারধর করা হয়। তিনি জানান, “না বলার পর তারা আমার দাড়ি টানে, চড় মারে। খুব অপমানিত লাগছিল এবং ভয়ও পেয়েছিলাম।”
অভিযুক্তের সমাজ মাধ্যম থেকে ওই ভিডিও আপলোড করা হয়, যেখানে রাহিশকে মিথ্যে ভাবে সন্ত্রাসী বলে আখ্যা দেওয়া হয়। শুধু তা-ই নয়, একই অ্যাকাউন্ট থেকে আরও কয়েকটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায়, অভিযুক্ত মুসলিম পর্যটকদের সামনে দাঁড় করিয়ে অবমাননাকর ভাষা ব্যবহার করে এবং বলপূর্বক জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়। বেশ কিছু পোস্টে ইসলামবিদ্বেষী মন্তব্যও করা হয়েছে বলে জানা গিয়েছে।

এক ভিডিওতে আবার তাজমহলকে হিন্দু মন্দির বলে দাবি করে পাশ দিয়ে যাওয়া এক পথচারীকে ক্যামেরার ফ্রেমে টেনে আনার চেষ্টা করতে দেখা যায়। এই ঘটনাগুলি সামনে আসতেই ভিডিওগুলো নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়ায়। সাংবাদিক মদন মোহন সোনি জানান, ২ ডিসেম্বর আগ্রা পুলিশ রোহিত ঠাকুরকে গ্রেফতার করেছে। তবে ঠিক কোন ধারায় মামলা রুজু হয়েছে, পুলিশ এখনও তা স্পষ্ট করেনি।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories