Wednesday, October 21, 2026
24 C
Kolkata

রমজানের আগে গেরুয়া শিবিরের চক্রান্ত সফল! এলাহাবাদে নিষিদ্ধ মাইকে আযান

নিউজ ডেস্ক : সারাবিশ্বের আপামর ধর্মপ্রাণ মুসলমানদের জন্য বহু কাঙ্ক্ষিত এক মাসের নাম রমজান। রমজান শুরু হতে আর এক মাস ও বাকি নেই। রমজানের আগমন উপলক্ষে মুসলমানরা শুরু করেছে নানা রকম প্রস্তুতি। তবে মুসলমানদের প্রস্তুতি দেখে এর বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে মুসলিম বিরোধী শক্তিগুলো। রমজান মাসে যাতে পূর্ববর্তী বছরগুলোর মতো মুসলমানরা ইবাদত করতে না পারে তার জন্য আগে থেকেই চক্রান্ত করে আযানের বিরুদ্ধে সুর তোলে হিন্দুত্ববাদী শিবির। আর সেটাকে হাতিয়ার করেই লাউডস্পিকারে আজান নিষিদ্ধ করা হলো উত্তর প্রদেশের এলাহাবাদ এলাকায়।

গেরুয়া শিবিরের হৃদয় প্রশান্ত করা চরম বিতর্কিত এই সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের (Prayagraj) আইজি। আজানের শব্দে ঘুমে ব্যাঘাত ঘটে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের (Allahabad University) উপাচার্যের এই অভিযোগের পরই লাউডস্পিকার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিলেন প্রয়াগরাজের ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখতে হবে সমস্ত লাউডস্পিকার। বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্রয়াগরাজের ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ তাঁর অন্তর্গত এলাকার সমস্ত জেলাশাসক এবং সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ পদে থাকা পুলিশ আধিকারিকদের এই সংক্রান্ত একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে স্পষ্ট বলা হয়েছে, ওই এলাকায় রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত সমস্তরকম লাউডস্পিকার বন্ধ রাখতে হবে। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, প্রয়াগরাজের আইজির অধীনে চারটি জেলা রয়েছে। ওই চারটি জেলাতেই এই নিয়ম কার্যকর হবে।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories