Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

নির্বাচনী প্রচারে গো ব্যাক স্লোগানের মুখে বাবুল

নিউজ ডেস্ক : নির্বাচনী প্রচারনায় গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বেকায়দায় পড়ছে বিজেপি নেতারা। কেউ নিজের দলের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ছে আবার কেউ পড়ছেন সাধারণ মানুষের ক্ষোভের মুখে। কেউ দেখছেন জুতো ঝাঁটা বা কেউ বা শুনছেন গো ব্যাক স্লোগান। এবার ভবানীপুরে প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বাবুল সুপ্রিয়। বিজেপির প্রার্থী সংকটের কারণে বাবুল বিজেপির সাংসদ থাকা সত্বেও টালিগঞ্জে তাকে প্রার্থী করেছে রাজ্য বিজেপি।

 

দোরগোড়ায় নির্বাচন। স্বাভাবিকভাবেই জোরকদমে প্রচার শুরু করেছে সব রাজনৈতিক দলের প্রার্থীরাই। বৃহস্পতিবার রাতে নিজের এলাকা অর্থাৎ টালিগঞ্জে প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। নিজের বিধানসভা এলাকার বহু মানুষের সঙ্গে দেখা করেন তিনি। জানা গিয়েছে, প্রচারের মাঝে ভবানীপুর এলাকার একটি ধাবায় চা খাওয়ার জন্য গাড়ি দাঁড় করান বাবুল। অভিযোগ, সেই সময় বিশাল জনতা তাঁর গাড়ি ঘিরে ফেলেন। ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন তাঁরা। একসময়ে বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে পড়েন বাবুল সুপ্রিয়। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন তিনি। দীর্ঘক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী।

 

পরবর্তীতে টুইট করে রাজ্য সরকারকে আক্রমণ করেন তিনি। হিন্দিতে টুইট করেন বিজেপির তাবেদার মিডিয়া যাতে বিষয়টা নিয়ে হৈ চৈ করতে পারে। তিনি বলেন, এখন রাজ্যে গণতন্ত্র নেই। এখানে শুধু রাজনৈতিক হিংসা বিরাজ করছে। তবে ২ রা মে এর পর এসব থাকবে না তখন শুধু মোদির নেতৃত্বে উন্নতি হবে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories