Friday, March 6, 2026
22.2 C
Kolkata

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে ক্ষোভ প্রকাশ মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের!

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। সংগঠনের তরফে এই ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করা হয়েছে।বোর্ডের সাধারণ সম্পাদক উমরাইন মাহফুজ রহমানি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এই হামলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। তার কথায়, বিশ্বের শক্তিধর দেশগুলির এমন পদক্ষেপ আন্তর্জাতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। তিনি অভিযোগ করেন, পশ্চিম এশিয়ায় দীর্ঘদিন ধরেই যে উত্তেজনা চলছে, এই ঘটনার ফলে তা আরও বাড়বে।রাহমানি বলেন, গাজা ও ফিলিস্তিনে চলমান সংঘাতের প্রেক্ষিতে ইসরাইলের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তার মতে, বারবার সামরিক শক্তি প্রয়োগ করলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি স্পষ্ট ভাষায় জানান, পৃথিবীর মানুষ যুদ্ধ নয়, স্থায়ী শান্তি চায়। আর সেই শান্তি তখনই সম্ভব, যখন সব দেশ পরস্পরের সার্বভৌমত্বকে সম্মান করবে।তিনি আরও দাবি করেন, ইরান কোনও চাপের কাছে নতি স্বীকার করেনি। খামেনির মৃত্যু মুসলিম বিশ্বের কাছে বড় ধাক্কা বলে উল্লেখ করেন তিনি। তার বক্তব্য, এই ঘটনা শুধু একটি দেশের নয়, গোটা ইসলামী সমাজের জন্য বেদনাদায়ক। বহু মানুষ ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের বিরোধিতা করেছেন এবং আন্তর্জাতিক মহলেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন রহমানি।এদিকে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, ওই হামলায় খামেনির পরিবারের আরও কয়েকজন সদস্যের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তার কন্যা, নাতি ও জামাতা রয়েছেন বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories