Friday, March 6, 2026
33.5 C
Kolkata

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের বৈঠকে ওয়াকফ সম্পত্তি হেল্প ডেস্ক স্থাপনের সিদ্ধান্ত

অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের (এআইএমপিএলবি) একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় দেশের রাজধানী দিল্লিতে। এই সভার সভাপতিত্ব করেন বোর্ডের সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ রহমানি। বৈঠকে মূলত ‘উমিদ’ পোর্টালে ওয়াকফ সম্পত্তির রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বোর্ডের সদস্যরা জানান, পোর্টালটি ব্যবহার করা অত্যন্ত জটিল হয়ে পড়েছে। প্রক্রিয়াটি ধীরগতির, ঘন ঘন ক্র্যাশ করছে এবং একটি সম্পত্তির নথি আপলোড করতেই প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগছে। এছাড়া পোর্টালটিতে প্রচুর নথি প্রয়োজন হয় এবং একটি নথি না থাকলেই পুরো প্রক্রিয়া বন্ধ হয়ে যায়।

এই সমস্যা সমাধানে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটি রাজ্যে “ওয়াকফ হেল্প ডেস্ক” স্থাপন করা হবে। এই হেল্প ডেস্ক থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের নথি আপলোডে সাহায্য ও নির্দেশনা দেওয়া হবে। একইসঙ্গে বোর্ড সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে, পোর্টালের সময়সীমা বাড়ানো ও সিস্টেমকে আরও সহজ করার জন্য। মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ অক্টোবর নির্ধারিত হয়েছে বলে জানা যায়।
এছাড়া বৈঠকে ওয়াকফ (সংশোধনী) আইন, ২০২৫-এর বিরুদ্ধে “তাহাফফুজ-এ-আওকাফ” অভিযানের দ্বিতীয় পর্ব নিয়েও আলোচনা হয়। সিদ্ধান্ত নেওয়া হয়, ১৬ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে নির্ধারিত জনসভাকে সফল করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। এই সভায় উপস্থিত ছিলেন আসাদুদ্দিন ওয়াইসি, মাদনী, মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানি, অধ্যাপক সৌদ আলম কাসমিসহ অন্যান্য সদস্যরা।

Hot this week

এসআইআর তালিকা ঘিরে উত্তেজনা, ধর্মতলায় ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এসআইআর চূড়ান্ত...

দুই মুসলিম শিক্ষকের ওপর হামলার অভিযোগে কর্নাটকে ছড়ালো উত্তেজনা, থানার সামনে বিক্ষোভ করল হাজারো মানুষ!

কর্নাটকের বাসবকল্যাণ শহরে দুই মুসলিম স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ...

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Related Articles

Popular Categories