Saturday, September 5, 2026
28 C
Kolkata

আল-হানী মিশনের বিশেষ উদ্যোগে ১৭০ কৃতীকে জিডি স্কলারশিপ প্রদান

বসিরহাটের কোড়াপাড়া গ্রামের আল-হানী মিশনে জিতি মনিটরিং কমিটির উদ্যোগে কৃতী ছাত্র-ছাত্রীদের জিডি স্কলারশিপ প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। রবিবারের এই অনুষ্ঠানে মোট ১৭০ জন মেধাবী শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে স্কলারশিপ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পগোষ্ঠীর আধিকারিক শাহিনুল ইসলাম খান, জিডি স্টাডি সার্কেলের প্রতিনিধি আবার রহমান, মিশনের সম্পাদক কবীর আহমেদ, সভাপতি আবদুল হামিদ বিশ্বাস ও কোষাধ্যক্ষ মুহাম্মদ নজরুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠানের শুরুতে সম্পাদক কবীর আহমেদ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে জনাব মোস্তাক সাহেবের  কাজের প্রশংসা করেন। তিনি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। সম্পাদক জানান, এই স্কলারশিপের উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের দায়িত্ববোধ বাড়ানো এবং সমাজের প্রতি তাদের আগ্রহ তৈরি করা।শাহিনুল ইসলাম খান ইন্টারনাল ও এক্সটারনাল স্কলারশিপের গুরুত্ব ব্যাখ্যা করে বলেন, শিক্ষার্থীরা একে অপরকে সাহায্য করলে সমাজ আরও সমৃদ্ধ হবে। এই অনুষ্ঠান সঞ্চালনা করেন মিশনের শিক্ষক শরিফ উদ্দিন।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories