তালতলায় অবস্থিত আলিয়া বিশ্ববিদ্যালয়ের ‘হেরিটেজ ক্যাম্পাসে’ পড়ুয়ারা পরিবেশ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। বুধবার তারা পার্ক সার্কাস ক্যাম্পাসের মূল গেটে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। ছাত্রছাত্রীদের অভিযোগ,ক্যাম্পাসের ভেতরে ছাগল, কুকুর ঘুরে বেড়ায়, কলেজ প্রাঙ্গণে আবর্জনা জমে থাকে। এই পরিবেশে পড়াশোনা করা সম্ভব নয় বলেই দাবি পড়ুয়াদের, এমনকি নিরাপত্তার অভাবও আছে বলে জানান তারা।
এই পরিস্থিতি নিয়ে বহুবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি বলে ছাত্রছাত্রীরা জানিয়েছে। এই বিক্ষোভে নেতৃত্ব দেন রাকিবুল ইসলাম, সাইদুর রহমান, এবাদুল্লাহ মোল্লা, জাহানারা খাতুন, মোস্তানা খাতুন, সোমাইয়া আফরিনসহ আরও অনেকে। তারা দাবি জানান ,

যতদিন না প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে, ততদিন আন্দোলন চলবে। ছাত্রছাত্রীদের দাবি, তালতলা ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসাতে হবে এবং সমস্ত সমস্যার সমাধান করতে হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এক বৈঠকও হয়। উপাচার্য রফিকুল ইসলাম বলেন, “আমরা পড়ুয়াদের দাবি শুনেছি এবং বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।”


