Saturday, September 5, 2026
28 C
Kolkata

আলিপুর চিড়িয়াখানা থেকে শত শত প্রাণী উধাও! সরকারের কারচুপিতে অবশেষে কি উঠে যেতে বসেছে চিড়িয়াখানা?

আলিপুর চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। সূত্র পারফত জানাচ্ছে, চিড়িয়াখানার রেকর্ড অনুযায়ী ১৯৯৬ সালে যেখানে ১,৮৭২টি প্রাণী ছিল, এখন তা নেমে এসেছে মাত্র ৩৭২-এ। এখন সবচেয়ে বড় প্রশ্ন প্রাণীগুলি গেল কোথায়? এ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে ‘স্বাধীন’ নামক একটি সংগঠন। তাদের অভিযোগ, গত ৩০ বছর ধরে এই গরমিল চলছে। আদালতের কাছে তাদের দাবি, অন্তত গত ১০ বছরের হিসেব খতিয়ে দেখা হোক।

বিরোধীদের দাবি, সরকারকে জবাব দিতেই হবে। এক বছরে হঠাৎ করে ৩০০-রও বেশি পশু কোথায় গেল? কোনও তথ্য নেই, নথি নেই। এই পশুগুলোকে কি অন্য কোথাও পাঠানো হয়েছে, না কি বিক্রি হয়ে গেছে?” চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও বনদফতর অবশ্য জানিয়েছে, এটি আসলে গণনার ভুল। তবে বিরোধীরা তা মানতে নারাজ। অনেক গুরুত্বপূর্ণ প্রাণী যেমন হাতি, জিরাফ—তালিকাতেই নেই বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই চাইছেন, বিষয়টি স্বচ্ছভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। আলিপুর চিড়িয়াখানার ভবিষ্যৎ নিয়ে এখন বড় প্রশ্ন উঠে দাঁড়িয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories