Tuesday, October 20, 2026
30 C
Kolkata

বিপদের দোরগোড়ায় ৭১% দলিত, খর্ব হতে পারে ভোটাধিকার

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের দলিত সম্প্রদায়ের মধ্যে বেশ কিছু উদ্বেগের সঞ্চার হয়েছে। সম্প্রতি একটি জাতীয় দলিত ও আদিবাসী সংগঠন NACDAOR একটি সমীক্ষা প্রকাশ করেছে। এতে দেখা গেছে, বিহারের প্রায় ৭১ শতাংশের বেশি দলিত ভোটার মনে করছেন, বিশেষ ভোটার তালিকা সংশোধনের কারণে তাঁদের ভোটাধিকার চলে যেতে পারে।

এই সমীক্ষা ১০ জুন থেকে ৪ জুলাইয়ের মধ্যে করা হয়। এতে ১৮,৫৮১ জন দলিত ভোটার অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৮,৫০০ জনকে সরাসরি ভোট হারানোর ভয় নিয়ে প্রশ্ন করা হয়। তাঁদের মধ্যে ৫,৯৮৩ জন জানান, তাঁরা এই বিষয়ে চিন্তিত।

তবে এই ভয় থাকা সত্ত্বেও, ৫১ শতাংশের বেশি ভোটার নির্বাচন কমিশনের উপর আস্থা রাখছেন। অন্যদিকে ২৭ শতাংশ কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন।

সমীক্ষা আরও দেখিয়েছে, ৮২ শতাংশ দলিত ভোটার চান পিছিয়ে পড়া জাতিগুলোর জন্য সংরক্ষণের পরিমাণ বাড়ানো হোক। NACDAOR-এর চেয়ারম্যান অশোক ভারতী জানান, এই সমীক্ষা দলিতদের দ্বারাই পরিচালিত হয়েছে, এবং এটি সমাজের প্রকৃত অবস্থা তুলে ধরেছে।

দলিত ভোটারদের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উঠে এসেছে বেকারত্ব (৫৮%), এরপর স্বাস্থ্য ও শিক্ষা (১৪%), দুর্নীতি ও আইনশৃঙ্খলার অবনতি।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories