Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

দীর্ঘদিন পর খুলল আলিপুর চিড়িয়াখানা, শিলিগুড়ির বেঙ্গল সাফারি

এনবিটিভি ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ের পর, প্রায় ৬ মাস পর আজ থেকে খুলল আলিপুর চিড়িয়াখানা। কোভিড বিধি মেনে দর্শকদের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। অনলাইন ও অফলাইন দু’ ভাবেই কাটা যাচ্ছে টিকিট। পাখির কলতান, রয়্যাল বেঙ্গলের রাজকীয় মেজাজ, হাতির আয়েসি ভঙ্গিমায় পদচারণা – করোনার জেরে, ৬ মাসের বেশি সময় ধরে এসবের স্বাদ থেকে বঞ্চিত ছিল কলকাতাবাসী। অবশেষে দর্শকদের জন্য বন্ধ ছিল আলিপুর চিড়িয়াখানা। বর্তমানে এ রাজ্যে কোভিড সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী। তার জেরে, বুধবার থেকে আলিপুর চিড়িয়াখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই মতো, এদিন সকাল, ৯টায় খুলে যায় চিড়িয়াখানার গেট।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, শুধু অফলাইন নয়, অনলাইনেও টিকিট কাটতে পারবেন দর্শকরা। করোনা পরিস্থিতিতে দর্শকদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে স্বাস্থ্যবিধি। কোভিড বিধি মেনে দর্শকদের ভিতরে প্রবেশ করানো হয়। চিড়িয়াখানার গেটে টানেল বসানো হয়েছে স্যানিটাইজেশন টানেল। রয়েছে থার্মাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা। দর্শকদের মাস্ক পরা বাধ্যতামূলক।

অন্যদিকে,দীর্ঘ প্রতিক্ষার অবসান। অবশেষে আজ থেকে খুলে গেল বেঙ্গল সাফারি পার্ক। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর, আজ থেকে খুলল এই পর্যটন কেন্দ্র । উত্তরবঙ্গের পর্যটকদের কাছে বহুদিনই আকর্ষণের কেন্দ্রে এই পার্ক। অনেকে এখানে সাফারি করার জন্য পাহাড়ে ওঠার আগে একদিন থেকেও যান সমতলে। তবে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর পার্কের দরজা পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায়।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories