Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

ব্যক্তিগত পরিসরে ধর্মীয় প্রার্থনায় লাগবে না অনুমতি, স্পষ্ট বার্তা এলাহাবাদ হাইকোর্টের

নিজের বাড়ি বা ব্যক্তিগত জমিতে ধর্মীয় প্রার্থনা সভা করতে সরকারের অনুমতির প্রয়োজন নেই, এমন গুরুত্বপূর্ণ রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালত জানিয়েছে, এটি সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত, তাই অযথা বাধা দেওয়া ঠিক নয়। সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদে প্রত্যেক নাগরিককে নিজের বিশ্বাস অনুযায়ী ধর্ম মানা, পালন করা এবং প্রচারের স্বাধীনতা দেওয়া হয়েছে। সেই অধিকারের ভিত্তিতেই আদালত স্পষ্ট করে জানিয়েছে, ব্যক্তিগত জায়গায় প্রার্থনা বা উপাসনা করার জন্য আলাদা করে প্রশাসনের অনুমতি নেওয়ার দরকার নেই।

বিচারপতি অতুল শ্রীধরন এবং বিচারপতি সিদ্ধার্থ নন্দনের ডিভিশন বেঞ্চে একটি মামলার শুনানির সময় এই পর্যবেক্ষণ করা হয়। মামলাকারীরা অভিযোগ করেন, নিজেদের জমিতে ধর্মীয় প্রার্থনা সভা আয়োজন করতে চাইলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া মিলছিল না। একাধিকবার আবেদন জানানো সত্ত্বেও অনুমতি দেওয়া হয়নি বলে তারা আদালতের দ্বারস্থ হন। শুনানিতে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত সম্পত্তির মধ্যে প্রার্থনা করার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই। সব নাগরিকের জন্য আইনের সমান সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। তাই এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে বাধা দেওয়ার প্রশ্ন ওঠে না।

এর পরেই আদালত জানায়, ব্যক্তিগত পরিসরে ধর্মীয় অনুষ্ঠান করতে চাইলে অনুমতির প্রয়োজন নেই। তবে যদি কখনও অনুষ্ঠান জনসাধারণের রাস্তা বা সরকারি জায়গায় ছড়িয়ে পড়ে, সেক্ষেত্রে আইন অনুযায়ী পুলিশকে জানাতে হবে এবং প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। এই রায়ে ধর্মীয় স্বাধীনতা নিয়ে একটি স্পষ্ট বার্তা দিল হাইকোর্ট, যা সাধারণ মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইনজীবীরা।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories