Saturday, September 5, 2026
28 C
Kolkata

মাধ্যমিকের প্রথম দিনেই আতঙ্ক, সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল পরীক্ষা কেন্দ্র

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই কোচবিহারের তুফানগঞ্জে এক পরীক্ষা কেন্দ্রে সকালে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পরই আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে নাককাটিগাছ উচ্চতর বিদ্যালয় চত্বর। পরে জানা যায়, স্কুলের ভেতরে রাখা রান্নার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। ঘটনায় কেউ আহত না হলেও মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে।

ওই বিদ্যালয়েই এদিন তিনটি স্কুলের মোট ২০২ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিতে এসেছিল। পাশাপাশি এখান থেকে আরও কয়েকটি স্কুলে প্রশ্নপত্র পাঠানোর ব্যবস্থাও ছিল। পরীক্ষার্থীদের জন্য চা ও গরম জল দেওয়ার উদ্দেশ্যে কমন রুমের পাশে একটি অস্থায়ী ক্যান্টিন চালু করা হয়েছিল এবং সেখানেই এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক শিক্ষিকা চা তৈরি করতে গেলে হঠাৎ গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে যায়। দায়িত্বে থাকা পুলিশকর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন। তারা জ্বলন্ত সিলিন্ডারটি বাইরে মাঠে নিয়ে যান। কিছুক্ষণ পর সেটি ফেটে যায়। জোর আওয়াজে পরীক্ষার হলে বসে থাকা ছাত্রছাত্রীরা চমকে ওঠে। বাইরে অপেক্ষারত অভিভাবকেরাও দুশ্চিন্তায় পড়েন।

খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্কুলে যান তুফানগঞ্জের এসডিপিও-সহ প্রশাসনের আধিকারিকরা। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। নিরাপত্তায় কোনও ত্রুটি ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে বলেও প্রশাসনের তরফে জানানো হয়েছে।

অভিভাবকদের একাংশ প্রশ্ন তুলেছেন, পরীক্ষা কেন্দ্রে গ্যাস সিলিন্ডার রাখার প্রয়োজনই বা কেন। বড়সড় দুর্ঘটনা ঘটলে তার দায় কে নিত, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক জানিয়েছেন, ছাত্রছাত্রীদের সুবিধার কথা ভেবেই ক্যান্টিন খোলা হয়েছিল।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories