Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ, প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে মামলা

ধর্মের নাম করে বিজেপির হয়ে ভোট চাওয়ার অভিযোগে মামলা দায়ের করা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে।

দিল্লি হাইকোর্টে মামলাটি দায়ের করেছেন আনন্দ এস জোন্দালে নামে এক আইনজীবি।

মামলা সূত্রে জানা যায়, জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘন করার অপরাধে প্রধানমন্ত্রীকে ছয় বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছেন তিনি।

আবেদনে একই সঙ্গে বলা হয়েছে, ধর্ম ও উপাসনালয়ের নামে ভোট না চাইতে আদালত প্রধানমন্ত্রীকে নির্দেশ দিন।

এর আগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন। কিন্তু ইসি কোনো ব্যবস্থা না নেওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানান তিনি।

ওই আবেদনে বলা হয়,  ৯ এপ্রিল উত্তর প্রদেশের পিলিভিটে প্রধানমন্ত্রী এক নির্বাচনী জনসভায় ধর্মীয় আধারে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন। সমাবেশে বলেছিলেন, তিনি রামমন্দির তৈরি করে দিয়েছেন। পাকিস্তানের করতারপুর সাহিব (শিখধর্মের প্রথম গুরু নানকদেবের মৃত্যু হয়েছিল যেখানে) যাওয়ার জন্য করিডর তৈরি করে দিয়েছেন। গুরুদ্বারের লঙ্গরখানায় ব্যবহৃত বাসনপত্রের ওপর থেকে জিএসটি তুলে দিয়েছেন। আফগানিস্তান থেকে ‘গুরু গ্রন্থ সাহিব’ নিয়ে এসেছেন ভারতে। আইনজীবী আনন্দ জোন্দালের দাবি, এভাবে ধর্মের জিগির তুলে ভোট চেয়ে তিনি আদর্শ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories