Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা ওয়েলফেয়ার পার্টির

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বুধবার বিকালে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কেন্দ্র সরকারের কৃষক বিরোধী কৃষি আইন, সিএএ, এনআরসি ও এনপিআর সহ সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও জনসমাবেশে অনুষ্ঠিত হয়।
এই সমাবেশ থেকে ওয়েলফেয়ার পার্টির রাজ্য সভাপতি মনসা সেন বলেন, গণতান্ত্রিক ভারতবর্ষে যেভাবে স্বৈরাচারী কেন্দ্র সরকার গণতন্ত্রেকে হত্যা করছে তা খুবই নিন্দনীয়।গনতন্ত্রে জনগণের উপর জোরপূর্বক কোন কিছু চাপিয়ে দেওয়ার অর্থ হলো স্বৈরতন্ত্র। দেশের মানুষ সিএএ, এনআরসি ও এনপিআর-এর বিপক্ষে থাকার পরেও সরকার কেবলমাত্র ক্ষমতার জোরে বলপূর্বক জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে কোন আলাপ আলোচনা ছাড়াই একতরফা ভাবে তিনটি কৃষি আইন তৈরি করা হয়েছে। কর্পোরেটদের স্বার্থে তৈরি হওয়া এই আইনের বিরুদ্ধে গোটা দেশের কৃষক সমাজ আজ বিক্ষুব্ধ। তাই তিনি দাবি করেন সরকার যদি প্রকৃতপক্ষে কৃষকদের জন্য কিছু ভালো চায়,তাহলে অবিলম্বে এই আইন প্রত্যাহার করুক।

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories