Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

মালদায় নিম্নমানের রাস্তা তৈরির প্রতিবাদ করায় মারধরের অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে

এনবিটিভি, চাঁচোলঃ  মালদা চাঁচোল থানার ধানগাড়া বিষণপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দিন ইমেইল মারফত বিডিও কে অভিযোগ জানান যে, গ্রামের রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল সেই কাজ তদন্ত করে দেখেন চাঁচোল ২ নম্বর ব্লকের বিডিও। এরপর গতকাল সন্ধ্যায় ঠিকাদার তাকে হুমকি দিয়ে যায়, এরপর আজ সকালে ওই ব্যক্তির ওপর চড়াও হয় ওই ঠিকাদার।

 জানা যায়, ঠিকাদার সঙ্গে করে নিয়ে আসেন স্থানীয় ভিলেজ পুলিশ ও কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকে। এরপর তাদেরকে সাথে নিয়ে সালাউদ্দিনকে মারধরের সাথে সাথে ঘরের জিনিসপত্রও ভাঙচুর করে। গোটা ঘটনা ভিডিও করার জন্য ভেঙ্গে ফেলা হয় সালাউদ্দিনের ফোন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধানগারা বিষণপুর গ্রাম পঞ্চায়েতের তহবিলে ১৪৫ মিটার রাস্তার কাজ চলছিল। যদিও ঠিকাদারের বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ঠিকাদার বলেন, আমার বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ মিথ্যে। সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে ওরা। তিনি উল্টে অভিযোগ করে বলেন, তার বাড়ীর সদস্যদের মারধর করেছে সালাউদ্দিনের লোকজনেরা।

দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে চাঁচোল থানার পুলিশ।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories