Wednesday, October 21, 2026
24 C
Kolkata

এসএসকেএম হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ

এবার শহরের সরকারি হাসপাতালে যৌন হেনস্থার অভিযোগ উঠল। হাসপাতালের এক চিকিত্‍সকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। ঐ চিকিত্‍সকের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছিল এছাড়াও নির্যাতিতা ভবানীপুর থানাতেও অভিযোগ দায়ের করেছিলেন।যৌন হেনস্থার অভিযোগ উঠেছে এসএসকেএমের সিসিউর এক চিকিত্‍সকের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন এসএসকেএম হাসপাতালে এক পড়ুয়া চিকিত্‍সক। নির্যাতিতার দাবি ২০২০ সালে যৌন হেনস্থার ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নানান অছিলায় তাকে হেনস্তা করা হত বলে জানিয়েছেন নির্যাতিতা। নির্যাতিতের অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন নির্যাতিতা।যদিও ওই কমিটি নির্যাতিতার অভিযোগ খতিয়ে দেখে রিপোর্টে জানিয়েছিল নির্যাতিতার অভিযোগ সত্য ছিল।কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্ত চিকিত্‍সকের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে উঠছে প্রশ্ন।পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের তরফে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।এমনকি এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু জানতে চায়নি। অভিযোগ জানানোর 6 মাস কেটে গেলও অভিযুক্ত চিকিত্‍সকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নির্যাতিতা এখন সুবিচারের আশায় রয়েছেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories