Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

মুর্শিদাবাদের বহরমপুরে দুই শিক্ষিকার বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ : রাজনৈতিক ষড়যন্ত্রের দাবি

মুর্শিদাবাদের বহরমপুরে দুই প্রাথমিক স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে ঘৃণ্য, অপ্রীতিকর অভিযোগে উত্তাল হয়ে উঠেছে এলাকা। অভিযোগ, এই দুই শিক্ষিকারা ছাত্রদের জোরপূর্বক পোশাক খুলে তাদের গোপনাঙ্গ দেখাতে বলতেন। ঘটনাটি সামনে আসার পর থানায় পকসো আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশি তদন্ত শুরু হলেও, অভিযুক্ত শিক্ষিকাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র।

কয়েকজন অভিভাবকের দাবি, স্কুল থেকে ফিরে শিশুরা বারবার অস্বাভাবিক আচরণ ও কান্না করতে থাকে। এক পর্যায়ে শিশুদের জিজ্ঞাসাবাদে জানা যায়, শিক্ষিকাদের নির্দেশে তাদের প্যান্ট খুলে দিতে হতো। একাধিক শিশুর কাছ থেকে একই ধরনের বর্ণনা মিললে অভিভাবকরা হন্যে হয়ে যান। স্থানীয় থানায় অভিযোগ দাখিলের পর পকসো আইনে মামলা রুজু হয়।

অভিযুক্ত শিক্ষিকাদের দাবি, পুরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে চলা বেতন বন্ধের লড়াইয়ের জেরে তাদের বিরুদ্ধে এই মিথ্যা মামলা সাজানো হয়েছে। তাদের সমর্থনে এগিয়ে এসেছেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। তাঁর বক্তব্য, “কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়ায় এই শিক্ষিকাদের টার্গেট করা হচ্ছে। গত লোকসভা নির্বাচনের পর থেকেই পুরসভা তাদের বেতন আটকে রেখেছিল, যা আদালতের হস্তক্ষেপে পুনরায় চালু হয়। এখন নতুন করে এই মামলার মাধ্যমে তাদের চরিত্র হননের চেষ্টা চলছে।”

বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় জানান, শিশুদের নিরাপত্তা নিয়ে কোনো আপস করা হবে না। পুলিশি তদন্তের পাশাপাশি পুরসভার শিক্ষা কমিটি স্বতন্ত্রভাবে ঘটনা খতিয়ে দেখছে। তিনি বলেন, “শিক্ষক-শিক্ষিকাদের প্রতি সম্মান থাকলেও, এমন অভিযোগ গুরুত্বের সঙ্গে নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, গোরাবাজার ও সৈয়দাবাদের দুই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষিকাদের বিরুদ্ধে গত বছর কর্তব্যে অবহেলার অভিযোগ এনে বেতন বন্ধ করে দেয় পুরসভা। কলকাতা হাইকোর্ট ও ডিভিশন বেঞ্চের রায়ে তাদের বেতন ফিরে পেলেও, বর্তমান অভিযোগকে পুরসভার প্রতিশোধমূলক পদক্ষেপ বলে মনে করছেন অভিযুক্তরা।

আইনি লড়াইয়ের পাশাপাশি ঐ শিক্ষিকাদের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে প্রয়াস চালাচ্ছেন অধীর চৌধুরী। অন্যদিকে, অভিভাবকরা দ্রুত ন্যায়বিচার চাইছেন। শিশুদের সুরক্ষা ও বিচারপ্রক্রিয়া কী গতি নেয়, তা এখন স্থানীয়দের মূল উদ্বেগের বিষয়।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories