Friday, March 6, 2026
26.7 C
Kolkata

ফের চুরির অভিযোগ উঠল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে

মালদাঃ ফের চুরির ঘটনা ঘটল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের স্নানাগারে। অভিযোগ, সোমবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন এক প্রসূতির মায়ের সাড়ে সাতশো টাকাসহ ব্যাগ, হাসপাতালে ঢোকার গেট পাস চুরি হয়ে যায়। এই ঘটনায় বিপাকে পড়েছেন মালদার সামসির পারাকরম গ্রামের বাসিন্দা আনোয়ারি বিবি।

জানা গিয়েছে, আনোয়ারির মেয়ে এই হাসপাতলে ভর্তি রয়েছেন। দু’দিন আগে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। মেয়ের সঙ্গে হাসপাতালে রয়েছেন মা আনোয়ারি বিবিও। এদিন স্নানের জন্য হাসপাতাল চত্বরের স্নানাগারে গিয়েছিলেন আনোয়ারি। তাঁর অভিযোগ, জামাকাপড়, ৭৫০ টাকা এবং হাসপাতালের গেটপাস একটি ব্যাগে রেখে তিনি স্নান করতে ঢোকেন। সেই সময় সেখানে থাকা এক মহিলা ব্যাগ দেখে রাখার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু স্নান সেরে বেরিয়ে তিনি দেখেন, ওই মহিলাও চম্পট দিয়েছে। সঙ্গে তার ব্যাগও উধাও হয়ে গিয়েছে।  এরপরই তিনি হইচই জুড়ে দেন। কিন্তু ব্যাগ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

জানা গিয়েছে, দু’দিন আগে এই স্নানাগার থেকে বৈষ্ণবনগরের এক মহিলার চার হাজার টাকা একইভাবে চুরি যায়। একের পর এক চুরির ঘটনায় উদ্বিগ্ন রোগীর পরিবাররা।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories