Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

মালদহে ফের জলাশয় ভরাটের অভিযোগ, মাটি মাফিয়া সক্রিয়

আবারও ওল্ড মালদহে জলাশয় ভরাটের অভিযোগ উঠল, মুচিয়া অঞ্চলের কৈলাসপুর থেকে শুরু করে নারায়ণপুর-জলঙ্গা, সাহাপুর এবং বাইপাস সড়কের বিভিন্ন স্থানে অবৈধভাবে জলাশয় ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। 

সাহাপুর ও মুচিয়া এলাকায় মাটি বোঝাই ট্রাক্টর ঢুকে জলাশয় ভরাট করছে। এমনকি স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদের পরেও এসব কাজ বন্ধ হয়নি। অভিযোগ, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কিছু আধিকারিকের সঙ্গে জমি মাফিয়াদের গোপন সম্পর্ক রয়েছে। এ কারণে বেআইনি কাজ থামানো যাচ্ছে না।

স্থানীয়রা জানিয়েছেন, বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় সেতু মোড় থেকে উড়ালপুল পর্যন্ত জলাশয় ভরাটের কাজ চলছে এবং সেখানে হোটেল ও মেসবাড়ি তৈরি হচ্ছে। নারায়ণপুরের গনি খান চৌধুরির কারিগরি কলেজের পাশে বেআইনি ভরাট চলছে। এমনকি মুচিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি কালভার্টের মুখও বন্ধ করে জলাশয় ভরাট করা হচ্ছে।

অভিযোগ উঠেছে, যারা এসব বেআইনি কাজের প্রতিবাদ করছেন, তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয়রা ব্লক প্রশাসন এবং ভূমি রাজস্ব দপ্তরে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories