Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

নেশা মুক্তি কেন্দ্রে ১ যুবককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য

এনবিটিভি,নদীয়া: এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল নদীয়ার বার্ণিয়ার এক নেশা মুক্তি কেন্দ্রের কর্তৃপক্ষের বিরুদ্ধে। মৃতের নাম সাবরাজ দফাদার (৩৯)। নদীয়ার নাকাশিপাড়ার বিলকুমারি এলাকার বাসিন্দা। জানা যায়, নাকাশীপাড়া থানা এলাকার বিলকুমারী গ্রামের বাসিন্দা সাবরাজ দফাদার বেশ কয়েক বছর ধরে মদ্যপান করেন। একদিকে নিম্নবিত্ত পরিবারের হওয়ার কারণে তিনবেলা খাওয়ার জোগাতেই হিমশিম খাচ্ছিলেন তার পরিবার। অন্যদিকে কাজ না করে সে নিত্যদিন মদ্যপান করে বাড়িতে ঢুকত। সমাজের মূল স্রোতে ফেরানোর লক্ষ্যে বার্নিয়ার একটি নেশা মুক্তি কেন্দ্র সঙ্গে তারা যোগাযোগ করে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, যেহেতু ওই পরিবারের পক্ষ থেকে চিকিৎসা করা সম্ভব ছিল না সেই কারণেই তারা বার্নিয়ার ওই নেশা মুক্তি কেন্দ্রের হাতে তাদের পরিবারের সদস্যকে তুলে দেয়। কিন্তু একদিন যেতে না যেতেই হঠাৎ নেশা মুক্তি কেন্দ্রের তরফ থেকে কিছু না জানিয়েই তারা সাবরাজের মৃতদেহ বাড়ির সামনে রেখে চলে যায়। স্থানীয় এবং পরিবারের দাবি নেশা করলেও তিনি শারীরিকভাবে সুস্থ ছিলেন। এক দিনেই কিভাবে তার মৃত্যু ঘটলো তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাকে। যদিও শরীরের বাইরে সেভাবে ক্ষতচিহ্ন না থাকলেও ঠিক কীভাবে তার মৃত্যু ঘটলো তা ময়না তদন্তের পরই জানা যাবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নাকাশিপাড়া থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও এই ঘটনায় নেশা মুক্তি কেন্দ্র কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাশাপাশি মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories