Saturday, September 5, 2026
28 C
Kolkata

অভিযোগ যুবককে খুন করা হয়েছে, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মৃতের পরিজনদের

উজ্জ্বল দাস, আসানসোল: মৃতদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আসানসোল উত্তর থানায় বিক্ষোভ দেখালেন মৃতের পরিজনেরা।সোমবার থানার সামনে মৃতদেহ নিয়ে এই বিক্ষোভ দেখায় তাঁরা।

জানা গিয়েছে, রবিবার রামকৃষ্ণ ডাঙাল এলাকায় একটি জলাশয় থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার হয়।মৃতের নাম কালু প্রসাদ। এদিন ময়নাতদন্তের পর ওই যুবকের মৃতদেহ নিয়ে আসানসোল উত্তর থানায় বিক্ষোভ দেখায় মৃতের আত্মীয় ও পরিজনেরা।

মৃতের পরিবারের অভিযোগ কালু প্রসাদকে হত্যা করা হয়েছে। গত ৪ দিন ধরে কালু প্রসাদ নিখোঁজ ছিল। তাই অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে।এই দাবিতে এদিন বিক্ষোভ দেখানো হয়।বেশকিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর পুলিশের আশ্বাসে তা উঠে যায়।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories