Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইংরেজবাজারে গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে

রবিবার রাতে ইংরেজবাজার শহরের কৃষ্ণপল্লী বাপুজী কলোনিতে এক গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠল তাঁর দেওরের বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই গৃহবধূকে বাঁচাতে গেলে তাঁর মাকেও মারধর করা হয় বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম সোনালী রায় (২৯) ও তাঁর মা বাসন্তী সরকার (৪৫)। সোনালী রায়ের অভিযোগ, তাঁর দেওর বাপি রায় প্রায় প্রতিদিনই মদ্যপ অবস্থায় এসে তাকে মারধোর করে। পাশের বাড়িতে থাকা তার বাবা-মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একইভাবে এদিন রাতে মদ্যপ অবস্থায় এসে তাঁর দেওর তাঁকে চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারধর করে। তার মা বাঁচাতে এলে তাঁকেও চুলের মুঠি ধরে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনার সময় ওই বধূর স্বামী বাড়িতে ছিলেন না বলেই জানা গিয়েছে। সোনালী দেবীর দাবি, তাদেরকে বাড়িতে থাকতে দেবে না এই উদ্দেশ্যেই তাঁকে মারধর করে তাড়ানোর চেষ্টা করছে দেওর।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories